নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানা পুলিশ আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত গত রাত ১ টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার লালপুর ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মোঃ রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মোঃ জলিলের পুত্র মোঃ নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিঠুুর পুত্র রাফি (১৯), ও সুরুজ মিয়ার পুত্র আরিফ(২৬)।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার বিষয় সহ নাশকতামূলক কর্মকান্ডের কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান। তাছাড়া তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানের মিছিল করার তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে এবং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সহোযোগি মুন্নার বাসায় কেক কেটে উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।এতে করেই শনাক্ত করে তাদের কে আটক করে নিয়ে আসা হয়। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্নগোপন করে থাকা গ্রুপ চ্যাটিংয়ের প্রমানাদি পেয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ যাদের কে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই বিএনপি নেতা নুর মোহাম্মদ ও রাসেলের ছোট ভাই মুন্নার নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিং করতো। এবং ঐ বাসাতেই কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
জানা যায়,লালপুর পৌষাপুকুর এলাকার বাসীন্দা নুর মোহাম্মদ স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার এক ভাই অয়ন ওসমানের অনুসারী ছিলো। ৫ আগস্টের পর আত্নগোপন থেকে বিদেশ পারি জমায়। অপর ছোট ভাই রাসেল স্থানীয় একটি পোর্টালের সাথে যুক্ত। অপর ছোর দুই ভাই মুন্না ও কাউছার বাসাতেই থাকে। কাউছার বিএনপির জিয়া পরিষধের সদস্য বলে জানা গেলেও মুন্না হলো গ্রেফতারকৃতদের নেতৃত্ব প্রধান। গ্রেফতারকৃত চারজনের সাথে পুলিশ কাউছার কেও গ্রেফতার করে নিয়ে এসেছিলো। পরবর্তীতে বড় ভাই বিএনপি নেতা নুর মোহাম্মদ থানায় এসে জানান তার ভাই কাউছার জিয়া পরিষধের সদস্য এবং প্রমান স্বরুপ কমিটির কাগজ উপস্থাপন করলে তাকে ছেড়ে দেওয়া হয়।কিন্ত গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা তখন আপত্তি করেন যে কাউছার এবং মুন্নার ডাকেই সারা দিয়ে বিভিন্ন জায়গায় যেতো।
গ্রেফতারকৃতরা ও থানা কম্পাউন্ডে বিষয়টি স্বীকার করে জানান,মুন্নার নেতৃত্বেই তারা বিভিন্ন মিছিলে যেতেন। নিশাদ জানায় তিনি গার্মেন্টস কর্মী। মুন্না জোড় পূর্বক মারার ভয় দেখিয়ে নিয়ে যেতো।কয়েকদিন পূর্বে ঐ বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএবপি নেতা এবং আরেক ভাই রাসেল সাংবাদিক হওয়ায় বাড়ীটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচী পালনের পাশাপাশি দলীয় বৈঠক হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!