নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!

সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!

প্রকাশিতঃ

প্রতিকার চেয়ে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

জাগো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মৌজায় ৪৮ শতাংশ জমি নিয়ে জাল দলিল তৈরি, অবৈধভাবে মালিকানা হস্তান্তর ও নামজারির অভিযোগ উঠেছে।
জালিয়াতি ঘটনায় জড়িত জাকির হোসেন, তার স্ত্রী তামান্না আক্তার,দলিল লেখক শাহীন সহ একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র।

এ ঘটনায় ভুক্তভোগী রেহান-উদ্দিন গং (৪২), পিতা: আব্দুল বারেক, গ্রাম: নানাখী, ইউনিয়ন: সাদিপুর, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে রেহান-উদ্দিনের দাবি, তিনি ও তাঁর সহোদর ভাইয়েরা পৈত্রিকসূত্রে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মৌজায় মোট ৪৮ শতাংশ জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। উক্ত জমির মধ্যে আর.এস. ১০৫ নম্বর দাগে ২৪ শতাংশ এবং আর.এস. ১০২ নম্বর দাগে ২৪ শতাংশ জমি রয়েছে।

কিন্তু অভিযোগকারীর দাবি, একটি সংঘবদ্ধ চক্র জাল ও ভুয়া দলিল তৈরি করে তাঁদের জমি অবৈধভাবে আত্মসাতের চেষ্টা করছে। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে বিভিন্ন দলিল তৈরি করে জমিটি অন্যের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ওই জমি একজনের নামে বিক্রয় দলিল এবং তাঁর স্ত্রীর নামে হেবা দলিল সম্পাদন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এমনকি অভিযোগকারীর দাবি, তাঁদের অজান্তেই সংশ্লিষ্ট ভূমি অফিসে জমির নামজারি করা হয়েছে। বিষয়টি জানার পর তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজখবর নিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য জানতে পারেন।

অভিযোগকারী আরও জানান, জমির বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ভুক্তভোগী রেহান-উদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ/এজাহার দাখিল করেছেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জাল দলিলের সত্যতা যাচাই, অবৈধ নামজারি ও জমি হস্তান্তরের বিষয়টি খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পাশাপাশি তিনি তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিকসূত্রে অর্জিত জমির ন্যায়সংগত অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী রেহান-উদ্দিনের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাঁদের জমির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

অভিযোগকারী আরও জানান, তাঁদের অজান্তে এবং তাঁদের বৈধ মালিকানার দাবি উপেক্ষা করে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার চাপ ও প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে ওই জমির নামজারি সম্পন্ন করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন।
বিষয়টি প্রথমে তাঁদের নজরে না এলেও পরবর্তীতে ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করার মাধ্যমে নামজারি সংক্রান্ত অনিয়ম ও এর পেছনে প্রভাব বিস্তারের বিষয়টি সম্পর্কে তাঁরা জানতে পারেন বলে দাবি করেন।

তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে একটি পক্ষ তাঁদের পৈত্রিকসূত্রে অর্জিত জমি আত্মসাতের চেষ্টা করছে। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নামজারি প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন, কোনো রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল কি না এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!