মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ১০ জন দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। পরীক্ষার ফরম পূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির মাহমুদ, গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আউয়াল, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও মো. ইকবাল হোসেন।




