নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে গিয়াসউদ্দিন মডেল স্কুল!
৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!
মধ্যরাতে সাইনবোর্ডে অনাবিল বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
Next
Prev
প্রচ্ছদ
৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!

৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় প্রকাশ্যে মাদক স্পট বসিয়ে দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আর এ ওপেন মাদক স্পটের নিয়ন্ত্রক ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়।

বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। এমনকি স্বশরীরে উপস্থিত হয়ে ফতুল্লার  একাধিক মাদকস্পটে অভিযান চালালেও রহস্যজনক কারনে হাসেমবাগ এলাকার মাদকের প্রকাশ্যে স্পটে অভিযান চালাতে দেখা যায়নি তাকে। আর এ এলাকাটি শুধু ফতুল্লা না পুরো নারায়ণগঞ্জের মানুষের কাছে পরিচিত মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।

অপরদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের বসবাসও উক্ত এলাকাতে। তবে, তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করলেও তার নিজ এলাকার মাদক বন্ধে কোন ধরনের দৃশ্যমান উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কর্তা ব্যাক্তিদের মাসোয়ারা প্রদান করেই দেওভোগ হাসেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ওপেন মাদক স্পট চালিয়ে আসছিল কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়সহ একাধিক ব্যাক্তিরা।

স্থানীয়রা আরো জানান, প্রশাসনের ছাড় দেওয়ার মনোভাবের কারনেই মাদকের জমজমাট ব্যবসা চলে আসছিল এ এলাকাতে। দেওভোগ হাসেমবাগ এলাকায় কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়ের মাদকের ছোবলে আসক্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়েছে যুব সমাজ। দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দিয়ে কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয় নাম মাদক ডিলারদের লোকজন অস্ত্রের মহড়ার মাধ্যমে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীদের ভয়তে এ ধরনের ঘৃনিত কর্মকান্ড দীর্ঘ সময় ধরে চলে আসলেও একটা টু শব্দ করার সাহস টুকুও পায় না।

স্থানীয়রা আরো জানান, ফতুল্লা মডেল থানার একাধিক দারোগা এ এলাকায় মাদকের বিরুদ্ধে কয়েকদফা অভিযান পরিচালনা করেছিলেন। অনেকটা সাহসের সাথে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ এলাকার মাদকের ওপেন স্পটগুলোতে

ফতুল্লা মডেল থানার এস আই রফিক, এস আই নন্দন সরকার, এস আই শামীম, এ এস আই মনির, এ এস আই আবুল কালাম আজাদসহ আরো কয়েকজন। অনেকটা সাহসিকতার সাথে হিন্দি তামিল মুভির ষ্টাইলে কয়েকদফা অভিযানে চিহ্নিত মাদক ডিলার কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়দের মত মাদক ডিলারদের মাদক ব্যবসা কিছু দিন বন্ধ থাকলেও অদৃশ্য ইশারায় আবারো এ স্পটের প্রকাশ্য মাদক ব্যবসা চালু করা হয়।

সম্প্রতি, দেওভোগ হাসেমবাগ এলাকাসহ ফতুল্লার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে সকল অফিসার অভিযান পরিচালনার মাধ্যমে কোনঠাসা করে রেখেছে তাদেরকে একযোগে বদলী হওয়ার পর পরই মাদক ব্যবসা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি, মাদক ব্যবসায়ীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হলো পুলিশ কনষ্টেবল আনোয়ারকে এমনটাই উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে।

এদিকে, পুলিশ কনষ্টেবল আনোয়ারকে হত্যার ঘটনায় আবারো আলোচনায় আসে দেওভোগের হাসেমবাগ এলাকায় অবস্থিত কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়ের নিয়ন্ত্রিত মাদকস্পট গুলো।

তবে, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মামুন সাংবাদিকদের কাছে দাবি করেন, নারায়ণগঞ্জ পুলিশ জিরো টলারেন্সনীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আর এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়া পুলিশ কনষ্টেবল আনোয়ার হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, জেলা পুলিশ মাদক এবং সন্ত্রাসীসহ নিষিদ্ধ সংগঠনের লোকজনদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারনে অনেকেই ক্ষিপ্ত। হতে পারে এ ক্ষিপ্ততার কারনে হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে, আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের আইনের হেফাজতে আনা হবে।

প্রসঙ্গত, ফতুুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকার মাদকস্পটে গত ৮ বছরে পুলিশসহ ৯ টি হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে।

দীর্ঘদিন ধরে চলে আসা মাদকস্পটগুলো বন্ধে ব্যর্থ হওয়ার কারনেই এ ধরনের হত্যাকান্ড সংগঠিত হয়ে আসছে বলেও স্থানীয়দের অভিযোগ। পুলিশ কনষ্টেবল আনোয়ার হত্যাকান্ডের সাথে স্থানীয় মাদক কারবারি কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়ের নাম উঠে এসেছে। এমনকি, এসকল মাদক ব্যবসায়ীদের কাছে পুরো হাশেমবাগবাসী জিম্মি বলেও অভিযোগ করা হয়।

উক্ত এলাকার মাদক ব্যবসা বন্ধসহ পুলিশ হত্যার সাথে জড়িত মাদক কারবারি কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়কে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!