ষ্টাফ রিপোর্টার:
গত বুধবার ১৮ নভেম্বর রাতে কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ডের ৬৮ জন নামীয় এবং অপ্সাত ২৫/৩০ জনের নামে মো.ফারুক মাতাব্বর নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়। সেই মামলাকে ঘিরে সর্বত্র শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সেই মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও তার বাবাকেও আসামী করা হয়েছে সেই মামলায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে,এ মামলায় আওয়ামী দুই দোসরকে নিয়ে আসামী করা নিয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির সরাসরি হস্তক্ষেপের কারনে বিপাকে পড়তে হয়েছে থানা পুলিশকে। তবে শেষ পর্যন্ত সেই দুই দোসরকেও মামলায় আসামী করা হয়েছে। আর সেই গুনধর দোসররা হলে সাবেক সাংসদ সাহারা বেগম কবরীর এপিএস লিপু এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুগ্ম সম্পাদক শাহ নিজামের আস্থাভাজন ভুমিদস্যু আবদুর রাজ্জাক।
একাধিকসুত্রে জানা যায় যে, শাহ নিজামের আস্থাভাজন ভুমিদস্যুখ্যাত আবদুর রাজ্জাকের ছেলে জেলা মশিউর রহমান রনির সাথে থেকে ছাত্রদলের রাজনীতি করছে বিধায় আওয়ামী দোসর পিতা আবদুর রাজ্জাক নির্ভয়ে প্রকাশ্যে থেকেই রনির বিভিন্ন সমাবেশে অংশগ্রহন করছেন। আওয়ামীলীগের এ চিহিৃত দোসর আবদুর রাজ্জাককে ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়ে দায়ের করা মামলায় আসামী করতে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে। যদি এ মামলায় রাজ্জাককে আসামী না করা হয় তাহলে থানার সামনে মানববন্ধন করারও হুমকী দেয়া হয়েছে বলে সুত্রটি জানায়। অপরদিকে সাবেক সাংসদ কবরীর এপিএস লিপুকে এ মামলায় আসামী না করতে বিএনপির সেই নেতা পুলিশকে অনুরোধ করেন। কিন্তু জেলা যুবদলের সদস্যসচিবের সাফ কথা লিপুকে এ মামলায় আসামী করতেই হবে।
আওয়ামীলীগের দুই দোসরকে বাচাঁতে তৎপরতা দেখাতে গিয়ে কাউকেই এ মামলা থেকে বাচাঁতে পারেনি বিএনপি ও যুবদলের এ প্রভাবশালী দুই নেতা। ফারুক মাতাবরের সেই দায়ের করা মামলায় ৭ নং আসামী রামারবাগ এলাকার আবদুর রাজ্জাক এবং যুবলীগ নেতা লিপুকে ৮ নং এজাহারনামীয় আসামী করেছে পুলিশ।
এদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরবেন যে চাউর উঠেছে এবং যে অগ্নিসংযোগের রাজনীতি শুরু করেছে ঘাপটি মেরে থানা আওয়ামীলীগ। সেই আওয়ামীলীগের নাশকতা কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপির প্রভাবশালী নেতারা সারাদেশে তৃনমুল বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগকে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন তা বাস্তবায়নের পরিবর্তে উল্টো তাদেরকে শেল্টার দিয়ে পাশে থেকেই রাজনীতি করতে যে সুযোগ করে দিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দরা। দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আওয়ামীলীগের নেতাদের সাথে আতাত করে টাকা উপার্জন করাটাই যেন এখন স্থানীয় বিএনপি নেতাদের একটি নেশা হিসেবে দাড়িয়েছে। দলের মাঝে বিভাজন সৃষ্টি করতে এসকল বিএনপির নেতারা আওয়ামীলীগের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপির ত্যাগী নেতাদেও বিরুদ্ধে মামলা করাতেও দ্বিধাবোধ করছেনা। যা একাধিক উদাহরনও রয়েছে। শুধু লিপু কিংবা আবদুর রাজ্জাক নয় এমন অনেক আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে নির্ভয়ে এলাকায় থেকে রাজনীতি করার সুযোগ তৈরী করে দিয়েছে নারায়ণগঞ্জের অনেক বিএনপির নেতৃবৃন্দরা।
কবরীর সাবেক এপিএস যুবলীগ নেতা লিপু স্থানীয় বিএনপির নেতাদের সহায়তায় পঞ্চবটী এলাকায় মাটির নিচ থেকে রাতের আধারে ডিপিডিসির ক্যাবল চুরি এবং তা বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যার ভাগ পেয়েছেন স্থানীয় অনেক বিএনপি নেতৃবৃন্দ।
আবার শাহ নিজামের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাকের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। বিগত আওয়ামীলীগের আমলে সেখানে সাধারন মানুষকে নির্যাতন ও নিপীড়ন করতো সেই একই ষ্টাইলে বর্তমানে যুবদলের সদস্যসচিবকে ব্যবহার করে তা চালিয়ে যাচ্ছেন।
তবে আওয়ামী দোসরদের নিয়ে এখনও মাঠ পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দের মাত্রাতিরিক্ত সখ্যতা দেখে বিএনপির তৃনমুলের মাঝে ক্ষোভের যেন শেষ নেই। দীর্ঘ ১৭ বছর নির্যাতনের চিত্রগুলো তাদেরকে এখনও চোখের সামনে ভাসিয়ে তুলছে দল ক্ষমতায় থাকার পরও যেন তারা রোহিঙ্গার মত রয়েছেন। আর আওয়ামী দোসররা যেন এখন নতুন বিএনপির কর্নধারে রুপধারন করেছে। আর অর্থলোভী নেতারা যেন দলের নির্দেশনাকে অগ্রাহ্য করে নিজেদের মতই দলকে নিয়ন্ত্রন করছেন আওয়ামী দোসরদের সাথে নিয়ে। যার ফলে বর্তমানে প্রতিটি পাড়া-মহল্লা কিংবা অলি-গলিতে আওয়ামী দোসরদের এ নাশকতার জন্য তারা দায়ী নয় দায়ী হচ্ছে বিএনপি ঐ সকল নেতৃবৃন্দ যাদের আশ্রয় এলাকায় অবস্থান করছে।




