নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা মডেল থানা জুন মাসে ৫৮ মামলা

ফতুল্লা মডেল থানা জুন মাসে ৫৮ মামলা

প্রকাশিতঃ

নামমাত্র মাদক উদ্ধার
ষ্টাফ রিপোর্টার:
মাদক অধ্যুষিত ফতুল্লা মডেল থানা এলাকায় গত একমাসে পৌনে ১০ কেজি গাঁজা ৬২ গ্রাম হোরোইন এবং ২১৭ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা হয়েছে। গত জুন মাসের ৩০ দিনের থানা পুলিশের দেয়া পরিসংখ্যানের মাধ্যমে জানা গিয়েছে।
এছাড়াও ফতুল্লা মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ ১২ গ্রাম হেরোইন ৫ কেজি গাঁজা ৩০ বোতল বিদেশী মদ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করে মাত্র এক কেজি গাঁজা উদ্ধার করেছে। গত একমাসে থানায় ৫৮টি মামলার মধ্যে দ্রুত বিচার আইনে ১টি,খুনের ঘটনায় ২টি,গনধর্ষন ১টি,ধর্ষন টি,নারী নির্যাতন ১টি,সড়ক দূর্ঘটনায় ১টি,চুরি ২টি,মাদক সংক্রান্ত ২৬ টি এবং অন্যান্য ২৩ টি মামলা রুজু রয়েছে। এছাড়াও জিআর মামলায় ৫০,সিআর ৪১,জিআর সাজা ১৩ এবং সিআর সাজা মামলায় ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানাধীন এলাকাটি একটি শিল্পাঞ্চল হওয়ার ফলে বিভিন্ন জেলা হতে আগত লোকের সংখ্যা প্রচুর। কর্মের সন্ধানে এখানে আসার ফলে থানাধীন প্রতিটি পাড়া-মহল্লাগুলো জনবহুল এলাকা হিসেবে সমাদৃত। থানাধীন প্রতিটি পাড়া-মহল্লায় যেভাবে প্রকাশ্যে মাদক বিক্রি,কিশোরগ্যাংয়ের দাপট সে হিসেবে থানা পুলিশ,গোয়েন্দা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক উদ্ধারকৃত মাদককে যৎসামান্য হিসেবেই দাবী করছেন স্থানীয়রা। তাদের দাবী, পুরো মাস নয় প্রতিদিন প্রতিটি পাড়া-মহল্লায় যেভাবে উন্মুক্ত মাদক বিক্রি করছে ব্যবসায়ীরা আর জুন মাসে যে পরিমান মাদক উদ্ধার করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তা মাত্র একঘন্টার বিক্রি সামগ্রী। তাদের দাবী,মাদক উদ্ধারে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে পুলিশের ভুমিকা একেবারেই রহস্যজনক। তবে গত ২৭ জুন দুপুরে প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়া মাতবরের হত্যাকান্ডটি অনেকটাই ভাবিয়ে তুলেছে থানার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে। মাদক,কিশোরগ্যাং এবং আধিপাত্য বিস্তার নিয়ে প্রতিদিনই কোন না কোন অঘটন ঘটছে থানাধীন বিভিন্ন এলাকায়। মাদকের ব্যাপক ছড়াছড়ির কারনেই নাকি এ ধরনের অপরাধ দিনের পর দিন বেড়ে চলছে।
ফতুল্লা মডেল থানাধীন এলাকায় বসবাসকারী সাধারন মানুষের দাবী, পুরো থানা এলাকাগুলো এখন মাদক বিক্রেতাদের নিয়ন্ত্রনে। প্রতিটি পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে বিভিন্ন প্রকারের নেশাদ্রব্যাদি। ফতুল্লা থানাধীন সেহাচর তক্কারমাঠ, লালখাঁ, ইয়াদ আলী মসজিদ সংলগ্ন শাহজাহান রোলিং মিলসসহ চন্দ্রাবাড়ী এলাকা, রেল ষ্টেশন, উকিলবাড়ী মোড়, পিলকুনী পুলপার,আলীগঞ্জ রেল লাইন, কুতুবপুরের নূরবাগ কুসুম বাগ, চিতাশাল, নয়ামাটি, বউ বাজার,নন্দালালপুর রেল লাইন, শাহীবাজার,মাসদাইর বাজার,গুদারাঘাট,ইসদাইর রেললাইন,মাসদাইর ঘোষেরবাগ,পশ্চিম মাসদাইর বেকারীর মোড়সহ প্রতিটি এলাকাই এখন মাদকের অভারন্যে রুপান্তরিত হয়েছে। ২৪ ঘন্টাই এ সমস্ত এলাকাগুলো মাদকের সমারোহ চলছে। আর পুলিশের কিছু অর্থলোভী সদস্য তাদের সোর্সের মাধ্যমে টাকার বিনিময়ে এ সমস্ত এলাকা থেকে নিয়মিতভাবে মাসোহারা নিচ্ছে বলেই মাদক বিরোধী অভিযানগুলো একেবারে কম। ঐ সমস্ত এলাকার মাদক বিক্রেতাদেরকে শেল্টার দিচ্ছে কতিপয় রাজনীতিবিদ আর বিশেষ পেশার কিছু কর্তাব্যক্তিরা।
ফতুল্লা রেলষ্টেশন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনিক বাসিন্দা জানান,এখানে মাদকের ভয়াবহতা চোখে না দেখলে মুখে বলে শেষ করা যাবেনা। বিশেষ পেশার ব্যক্তি এবং সোর্সরাই নাকি এখানকার মাদকের শেল্টারদাতা। রাজনৈতিক ব্যক্তি ছাড়াও এদের কারনেই নাকি এখানে এত মাদকের ভয়াবহতার অন্যতম কারন। তাদের দাবী, যদি পুলিশ সদস্যরা কোন ব্যক্তির কথা না শুনে মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযানের মাধ্যমে অত্র এলাকা থেকে মাদককে নির্মুল করতে পারবে। আবার কোন মাদক বিক্রেতাকে আটক করলেই বিশেষ পেশার ব্যক্তিদের ফোনের পর ফোন দিয়ে উক্ত পুলিশকে ত্যক্ত-বিরক্ত করে ফেলে এমনটাই বলছেন অনেক এসআই ও এএসআই। ফতুল্লা রেলষ্টেশন এলাকার মতই অবস্থা প্রতিটি পাড়া-মহল্লার।
ফতুল্লা মডেল থানাধীন বিভিন্ন এলাকাতে মাদকের পাশাপাশি স্থানীয়দের মাঝে আরেক আতংকের নাম কিশোরগ্যাং। পর্দার অন্তরালে থেকে লালনকারী এদেরকে দিয়ে বিভিন্ন অপরাধমুলক কাজ করাচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য। সামান্য বিষয়ে জঘন্যতম ঘটনার জন্ম দিচ্ছে মুহুর্তের মধ্যে এ কিশোর অপরাধীরা। পর্দার অন্তরালে থাকা উক্ত নেতাদের নির্দেশে আধিপাত্য বিস্তার লাভের জন্য বড় ধরনের দূর্ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করেনা এ কিশোর অপরাধীরা। প্রতিদিন কোথাও না কোথাও এ কিশোর অপরাধীরা তাদের অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের দাবী, কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থাকে আরো জোড়দার কওে এবং প্রতিটি থানায় ওপেন হাউজ ডে’র মাধ্যমে সাধারন মানুষের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমেই পরবর্তী ব্যবস্থা গ্রহনের মাধ্যমেই সমাজ থেকে মাদক.কিশোর অপরাধসহ সকল প্রকার অপরাধকে দমন করা সম্ভব নতুবা নয়।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!