নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা ষ্টেশন এলাকায় ট্যাটু রিয়াদ ও শেরু বাবুর জমজমাট গাজাঁ বানিজ্য!

ফতুল্লা ষ্টেশন এলাকায় ট্যাটু রিয়াদ ও শেরু বাবুর জমজমাট গাজাঁ বানিজ্য!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ও রেলষ্টেশন এলাকাটি খেতাব পাওয়া একটি অন্যতম মাদকের জোন। যেখানে মাদকের ছড়াছড়ি এতটাই মারাত্মক তা রোধে প্রশাসনের নিবর ভুমিকা আর স্থানীয় বিশেষ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা যেন তাদেরকে আরো ব্যাপক উৎসাহ প্রদানে ব্যাপক ভুমিকা পালন করছে। যার ফলে মাদকের বিরুদ্ধে যোঘনা কিংবা তা নির্মূলে সম্মিলিত নিরবতাকে দায়ী করছেন সেখানে বসবাসকারী সাধারন মানুষ।
ব্যাপক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়ার পর অন্যতম মাদকের ঘাটি হচ্ছে ফতুল্লার দাপা ইদ্রাকপুর,আলীগঞ্জ ও রেলষ্টেশন এলাকাগুলো। এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সব ধরনের মাদকদ্রব্য। এখানে সর্বাধিক বিক্রিত মাদকের মধ্যে অন্যতম হচ্ছে গাজাঁ। প্রতিদিন প্রচুর গাজাঁ বিক্রি হচ্ছে এ তিনটি এলাকার কয়েকটি স্পটে।
খুচরা বিক্রেতারা প্রতিদিন গাজাঁ সংগ্রহ করছে আলোচিত মাদক বিক্রেতা বাবু ওরফে শেরু বাবু ওরফে চুইল্লা বাবু এবং রিয়াদ ওরফে ট্যাটু রিয়াদের কাছ থেকে। তাদের অন্যতম সহযোদ্ধা হচ্ছে সাজ্জাদ এবং হাসান। বিগত আওয়ামীলীগের সময় শেরু বাবু এবং হাসান আওয়ামীলেিগর মীর সোহেলের সাপোর্ট নিয়ে মাদক বিক্রি করেছে আর বর্তমানে নামধারী কিছু বিএনপি নেতাদের ছত্রছায়ায় তা অব্যাহত রেখেছে। উল্লেখিত খুচরা বিক্রেতাদের মধ্যে রয়েছেন কয়েকজন বোবা। যাদেরকে প্রতিদিন গাজাঁ সাপ্লাই করছেন রিয়াদ ওরফে ট্যাটু রিয়াদ এবং শেরু বাবু। তাদের উভয়ের কাছ থেকে মাসে দুইভাবে বিভক্ত হয়ে গাজাঁ সংগ্রহ করছেন বোবা ও অন্যান্য খুচরা মাদক বিক্রেতারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বোবা মাদক বিক্রেতা কিংবা অন্যান্য মাদক বিক্রেতারা কাছ কাছ থেকে কিভাবে এবং কতদিন গাজাঁ সংগ্রহ করবে তাও নির্ধারন করে দেন একজন বিশেষ ব্যক্তি। এছাড়াও কাকে কত টাকা করে মাসোহারা দিতে হবে তাও নির্ধারন করে দিয়েছেন উক্ত বিশেষ ব্যক্তি।
স্থানীয়রা জানান,শেরু বাবু নিজেকে একজন সিমেন্টর দোকানের কর্মচারীর ভাব দেখিয়ে অন্তরালে নিয়মিতভাবে গাজাঁ সাপ্লাই দিচ্ছেন প্রতিটি খুচরা মাদক বিক্রেতার কাছে। আর রিয়াদ ওরফে ট্যাটু রিয়াদ একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় একই ভাবে গাজাঁ সাপ্লাই করছেন প্রতিটি খুচরা বিক্রেতার কাছে। তারা উভয়ে প্রতিদিন গড়ে একশত কেজি গাজাঁ সাপ্লাই করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর ফতুল্লা পাইলট স্কুলের পাশে কবরস্থান এর সামনে থেকে ২শত কেজি গাজাঁসহ সাজ্জাদ ও হোসানকে আটক করেছিলো আইন-শৃংখলা বাহিনী। যৎসামান্য পরিমান গাজাঁ দিয়ে মামলা হলেও কিছুদিনের মধ্যেই বেড়িয়ে যায় তারা। এর আগে পিলকুনি এলাকায় ৯০০ বোতল ফেন্মিডিলসহ ফতুল্লা মডেল থানার এসআই কামরুলের হাতে গ্রেফতার হয়েছিলো সাজ্জাদ ও হাসান। পরবর্তীতে তারা শেরু বাবু ও রিয়াদের সাথে একত্রিত হয়ে পুরোদমে রেলষ্টেশন,দাপা ইদ্রাকপুর ও আলীগঞ্জের প্রতিটি স্পটেই গাজাঁ সাপ্লাই শুরু করেন যা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। শেরু বাবুও ইতিপুর্বে ইয়াবা ও গাজাঁসহ এলাকাধিকবার গ্রেফতার হয়েছিলো।
তাদের দাবী,স্থানীয় নামধারী বিএনপি নেতা,বিশেষ ব্যক্তি,পুলিশের সোর্স এর সার্বিক সহযোগিতা মাধ্যমে তারা প্রকাশ্যেই মাদকের আখড়া গড়ে তুলেছেন। কেউ প্রতিবাদ করলে উল্টো মামলায় হয়রানীর ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখে। গত ১৩ মাসে এ সকল মাদকের ডিলার ও সাপ্লাইয়ারা মাদক বিক্রি করে কোটিপতি বনে গেছেন। পাশাপাশি যারা এদেরকে সহযোগিতা করছেন তারা প্রচুর টাকার মালিক বনে গেছেন বলে জানান।
স্থানীয়রা অনতিবিলম্বে মাদক সাপ্লাইয়ার রিয়াদ ওরফে ট্যাটু রিয়াদ -বাবু ওরফে শেরু বাবু ওরফে চুইল্লা বাবু গ্রেফতার এবং তাদেরকে সহযোগিতাকারীদের দ্রুত গ্রেফতার এবং উক্ত এলাকার মাদক স্পট বন্ধে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-১১’র সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!