জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় আনন্দের ইমেজ সৃষ্টি হয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে তার অনুসারীদেরকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এমন কি অনেক প্রার্থী সরাসরি এলাকায় গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করছেন।
জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কম এর অনুসন্ধানে বক্তাবলীতে একাধিক প্রার্থী নাম পাওয়া গেছে।
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে রয়েছেন চরবয়রাগাদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিন্টু, রামনগর গ্রামের আল আমিন ইকবাল, মধ্যনগর গ্রামের মিলন মেহেদী, রাজাপুর গ্রামের নজরুল ইসলাম বাবুল, রাধানগর গ্রামের আকবর আলী সুমন ও আবুল হোসেন,পূর্ব গোপালনগর গ্রামের আব্দুর রশিদ চেয়ারম্যান এরা সকলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
অপরদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন আবু বক্কর সিদ্দিক ও প্রভাষক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও আরো ২/৩ জন প্রার্থী হতে পারেন যারা নাম গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। তার সাথে রাধানগর গ্রামের আবুল হোসেন নির্বাচন করে একাধিকবার পরাজিত হন। তিনিও এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসীর ও ভোটারদের সাথে আলোচনা করে জানা গেছে, বিএনপি যদি একজন প্রার্থী দিতে ব্যর্থ হয় তাহলে চেয়ারম্যান পদে জামায়াত- এনসিপির প্রার্থীরা নির্বাচিত হবেন এটা নিশ্চিত। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যার প্রমান।
কারণ বিএনপিতে কেউ কারো কথা শুনতে নারাজ।এ পর্যন্ত বিএনপি থেকে ৭ থেকে ৮ জন নির্বাচন করবেন বলে এলাকায় প্রচারণা রয়েছে।
একটি সূত্র হতে জানা যায়, বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আকবর আলী সুমন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আল আমিন ইকবাল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ চেয়ারম্যান, রাধানগর গ্রামের মোহাম্মদ আবুল হোসেন।
এরা প্রত্যেকে স্ব স্ব উদ্যোগে বিএনপির জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
অপরদিকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে জামায়াত- এনসিপি। তাদের সমর্থন পেতে পারেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক ও মাহবুবুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইদুর রহমান বাচ্চু আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ মিন্টু।
মোহাম্মদ এবারেই প্রথম নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। যার নামের আগে কোন ধরনের খারাপ রেকর্ড নেই।
ক্লিন ম্যান হিসেবে মোহাম্মদ মিন্টু ভোটারদের কাছে এগিয়ে থাকবেন বলে তার অনুসারীরা প্রত্যাশা করছেন।
কে হবেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের অভিবাবক এ প্রহর গুনছে ইউনিয়ন বাসী।




