ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ছমির নগর প্রিমিয়ার লীগ এর দল কিংস অফ ছমির নগর এর খেলোয়াড়দের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ২৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের কালিনগরের আরাকি রেষ্টুরেন্টে জাকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন আলোকিত করেন, কিংস অফ ছমিরনগর এর স্বত্ত্বাধিকারী ফয়সাল বিন হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্পন্সর ম্যাক আজাদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মামুন মিয়া, মো: সালাউদ্দিন, খলিলুর রহমান, ইমতিয়াজ আহমেদ, মো: মোক্তার হোসেন (সমাজ সেবক ছমির নগর)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ সাইফুল্লাহ লিটন অধিনায়ক কিংস অফ ছমির নগর সিজন-৪।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছমির নগর প্রিমিয়ার লিগের অন্যান্য দলের এবং কিংস অফ ছমির নগর এর সকল সিজন এর খেলোয়াড়রা।
রাতের খাবারের মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সিজন ৫ কে আরো আকর্ষণীয় করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




