নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে জাহাঙ্গীর মেম্বারের সন্ত্রাসী বাহিনীর হামলায় মোজাম্মেল আহত!

বক্তাবলীতে জাহাঙ্গীর মেম্বারের সন্ত্রাসী বাহিনীর হামলায় মোজাম্মেল আহত!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার
নারাযয়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর পশ্চিম পাড়া এলাকায় সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম এর নির্দেশে ও সন্ত্রাসী শাহ আলীর নেতৃত্বে মোজাম্মেল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আহত রক্তাক্ত গুরুতর যখম মোজাম্মেল হোসেনকে স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে মোজাম্মেল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোহাম্মদ সেকান্দার আলীর পুত্র মোজাম্মেল উল্লেখ করেনঃ বিবাদী জাহাঙ্গীর আলম মাস্টার(ফতুল্লা থানা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক, ১নং ওয়ার্ড, বক্তবলী), জামান(সহ-প্রচার সম্পাদক, বক্তাবলী ১নং ওয়ার্ড, আওয়ামীলীগ), উভয় পিতা- মৃত আফসার উদ্দিন, মোঃ শাহ আলী ও মোঃ শাহ জালাল এবং মোঃ সুলতান , সর্ব পিতা- মৃত ওয়াজ উদ্দিন, আব্দুল্লাহ, পিতা- মোঃ শাহ জালাল, জসিম কসাই পিতা- মৃত আলী আজগর, ফালান মুদি, (প্রচার সম্পাদক, বক্তাবলী ১নং ওয়ার্ড, আওয়ামীলীগ), পিতা- হাসেম মুনি, সুরুজ, পিতা- মৃত লেহাজ আলী, আকাশ পিতা- বাসেক শেখ, আঃ রশিদ পিতা- মৃত শামসুদ্দিন, নজরুল পিতা- মৃত হালিম, মুজাম্মেল পিতা- নাছির, আল আমিন, সুমন উভয় পিতা- লাল মিয়া, মহসিন পিতা- মন্নাফ, রাব্বি পিতা- সালাউদ্দিন, কামাল পিতা- মৃত লেহাজ আলী, সর্ব সাং- পূর্ব গোপালনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ১০/১২ জনদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি পাইকারী দরে বিভিন্ন দোকানে দোকানে ফল বিক্রী করি। উল্লেখিত বিবাদীগন এলাকায় আওয়ামীলীগ করে। তাহারা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করিয়া বেড়ায়। তাহাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ট। তাহাদের সহিত আমার বিবিধ বিষয় নিয়া পূর্ব শত্রুতা চলিয়া আসিতেছিল। তাহারা আমাকে বিভিন্ন সময় উস্কানি মূলক কথাবার্তা সহ ক্ষতি করার জন্য পায়তারা করিয়া আসিতেছিল। তারই ধারাবাহিকতায় ইং- ১০/০৯/২০২৪ তারিখ দুপুর অনুমান- ০১.০০ ঘটিকার পাইকারী ফল বিক্রী বাবদ পাওনাদারদের থেকে আদায় করা নগদ টাকা সহ আমার উল্লেখিত ঠিকানার বাড়ীতে ফেরার পথে ফতুল্লা থানাধীন পূর্ব গোপলনগর এ্যালিগেন্ট মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা ১০/১২ জন বিবাদীরা পূর্ব শত্রুতার জের হিসাবে হাতে ধারালো চাপাতি, ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড, এসএস পাইপ, হকিস্টিক, কাঠের ডাসা, লাঠি সোডা ইত্যাদি সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতা বন্ধে দলবদ্ধ হইয়া আমার পথরোধ করতঃ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ১ ও ২নং বিবাদীদ্বয়ের হুকুমে ৩নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার কপালের ডান পাশে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমি চিৎকার দিয়া মাটিতে লুটাইয়া পড়িলে বিবাদীগন সহ অজ্ঞাত নামা ১০/১২ জন বিবাদীরা এলোপাতাড়ী ভাবে তাহাদের হাতে থাকা লোহার রড, এসএস পাইপ, হকিস্টিক, কাঠের ডাসা, লাঠি সোডা ইত্যাদি দিয়া পিটাইয়া ও কিল ঘুষি লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। ১০ ও ১১নং বিবাদীদ্বয় আমার লুঙ্গির কোচরে থাকা ফল বিক্রী বাবদ বিভিন্ন পাওনাদারদের থেকে আদায় করা সর্বমোট ৯৫,৭৫০/- (পঁচানকাই হাজার সাতশত পঞ্চাশ) টাকা নিয়া নেয়। আমার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমাকে প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়। পরবর্তীতে আমি লোকজনদের সহায়তায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ গিয়ে চিকিৎসা গ্রহণ করি।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোজাম্মেল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!