নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে পিতার সম্পদ বুঝে পেতে প্রতারক মাসুদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শরীফ

বক্তাবলীতে পিতার সম্পদ বুঝে পেতে প্রতারক মাসুদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শরীফ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছোট ভাই-বোনকে সম্পত্তি সহ ব্যবসার টাকা থেকে বঞ্চিত করে আত্মসাতের অপচেষ্টার ঘটনায় প্রতারক বড় ভাই মাসুদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পরও নিজের হিশ্যা বুঝে পেতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছে শরীফ হোসেন।
অপর দিকে স্ত্রী তাহমিনা আক্তারের কুপরামর্শে মাসুদ তার পিতার সম্পদ সহ ব্যবসার টাকা একাই গ্রাস করতে ছোট ভাই শরীফ ও ছোট বোন মুসলিমা আক্তার মেরীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন সহ মামলা তুলে নিতে হুমকি প্রদান করে আসছে।
এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে শরীফ সহ তার পরিবারের সদস্য এবং ছোট বোন মেরী। এমনকি পিতার সকল সম্পদ সহ ব্যবসার টাকা আত্মসাত করতে নানা ভাবে তালবাহানা করছে মাসুদ সহ তার স্ত্রী তাহমিনা আক্তার।
শুধু তাই নয় প্রতারক মাসুদ নীচতলার ৩ টি রুমের মধ্যে ২ টি রুম,দ্বিতীয় তলা পুরোটা দখল করে রেখেছে মাসুদ। একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে চরম অমানবিক ভাবে জীবন যাপন করছে শরীফ।
এদিকে শরীফ অভিযোগ করেন তার পিতার মৃত্যুর পর তার রেখে যাওয়া সিন্ধুকের তালা খুলে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়। অথচ পিতার রেখে যাওয়া টাকার ভাগ সকল ওয়ারিশরা সমান ভাগ পাওয়ার কথা থাকলেও ছোট ভাই বোনকে বঞ্চিত করে বড় ভাই মাসুদ একাই গ্রাস করার অপচেষ্টা করছে।
শরীফের দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার হাফেজ আব্দুল হামিদ মিয়ার ২ ছেলে মাসুদ, শরীফ এক মেয়ে মুসলিমা আক্তার মেরীকে রেখে গত ২০২৩ সালের ১১ আগস্ট মৃত্যু বরণ করেন।
আব্দুল হামিদ মিয়া মৃত্যুরকালে ২ টি ইট ভাটা সহ নগদ টাকা পয়সা ও সম্পদ রেখে যায়। ইট ভাটার একটা ৫০% এবং আরেকটা ২৯% শেয়ার রয়েছে। হামিদ মিয়ার ইটভাটার ব্যবসার লাভের টাকা একাই ভোগ করছে বড় ছেলে মাসুদ। ব্যবসার লাভের টাকার ভাগ থেকে ছোট ছেলে শরীফ ও মেয়ে মেরীকে বঞ্চিত করে রেখেছে।
পিতার মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে সকল সন্তানরা সমান ভাগ পাওয়ার কথা থাকলেও মাসুদ একাই নগদ টাকা সহ কোটি টাকার সম্পদ আত্মসাত করার পায়তারা চালাচ্ছে। পরে শরীফ তার বড় ভাই মাসুদের কাছে ব্যবসার আয়ের অংশ সহ সকল পাওনা সমান বন্টনের কথা বলার পর হত্যার উদ্দেশ্যে মারধর করে। এমনকি ব্যবসার লাভের অংশ দাবি করলে শরীফের শিশু সন্তান সহ গর্ভবতী স্ত্রীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই মনিরুল ইসলাম জানান, মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছি। ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মাসুদের মুঠোফোন ০১৭২৬৯৪১৯@@ নাম্বারে একাধিক বার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!