ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার বক্তাবলীতে বিভিন্ন ছেলেদের সহিত অনৈতিক কার্যকলাপ করা সহ টাকা ও স্বর্ণালংকারগুলো আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে এক গৃহবধুর বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাস ফেরত স্বামী মো.নাজিমউদ্দিন ফতুল্লা মডেল থানায় ওই গৃহবধুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বক্তাবলী কানাইনগর এলাকার মৃত.আহাম্মদ আলীর ছেলে মো.নাজিমউদ্দিন উল্লেখ করেন যে, গত ১৮/০৮/১৯৯৯ইং সালে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার ছোট পাউলদা গ্রামের মৃত.কাশেম শেখের মেয়ের সাথে আমার বিবাহ হয়। তাহার সহিত দাম্পত্য জীবনে রানা (২২) ও রনি (১৮)নামীয় দুই পুত্র সন্তানের জন্ম হয়।
উল্লেখিত বিবাদীর সহিত আমি দীর্ঘ ১৮ বৎসর যাবৎ প্রবাসে থাকি। মাঝে মাঝে ছুটিতে দেশে আসতাম এবং ছুটি শেষে আবার চলিয়া যাইতাম। আমার অনুপস্থিতিতে বিভিন্ন ছেলেদের সহিত অনৈতিক কার্যকলাপ করা সহ আমার প্রেরিত প্রায় ৫৫লক্ষ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকারগুলো আত্মসাৎ করায় আমি প্রবাস হইতে আসিয়া গত ইং ২৫/০৮/২০২৫ তারিখে বিবাদীকে তালাক দেই। উল্লেখ্য যে, বিবাদীর চারিত্র কুকর্মের যাবতীয় সকল প্রকাণ ও ডকুমেন্ট আমার নিকট সংরক্ষিত রহিয়াছে। আমি বিবাদীকে ডিভোর্স দেওয়া সে ক্ষিপ্ত হইয়া জোর পূর্বক গত ২৫/০৮/২০২৫ তারিখ হইতে গত ২২/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আমার বাড়িতে অবস্থান করিয়া আমাকে বিভিন্ন প্রকারা ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে। সর্বশেষ গত ইং ২২/০৯/২০২৫ তারিখ সকাল ১০টায় উল্লেখিত বিবাদী ও তাহার পরিবারের লোকজন আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করতঃ আমার বাসা থাকা নগদ ৩ ভরি ওজনের স্বর্ণালংকার সহ আমার বাসায় থাকা দুই লক্ষ টাকা নিয়া আমার বাসা হইতে বাহির হইয়া যায়। এমতাবস্থায় উল্লেখিত বিবাদী আমার অবার্তমানে আমার সমস্ত টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করতঃ বিভিন্ন ছেলেদের সহিত অপকর্ম করতঃ আমাকে বর্তমানে মিথ্যা মামলার হুমকি দিয়া চলিয়া যায়। বিধায় বর্ণিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিতভাবে আপনার বরাবরে অত্র অভিযোগ দায়ের করিলাম।




