জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বিএনপি, জামায়াত,আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল গুলোর কেউ এবার বক্তাবলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেনি।
এতে করে দলগুলোর দৈন্যতা প্রকাশ পেয়েছে বলে জানান সচেতন এলাকাবাসী।
তারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, যে শহীদের কারণে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বর্তমানে ইউনিয়ন বিএনপি, আওয়ামী লীগ ও জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চরম অজ্ঞতার পরিচয় দিয়েছে।আওয়ামী লীগ না হয় বর্তমানে চরম দূর্দশার মধ্যে রয়েছে।তারা পালন করতে পারেনি নেতারা পলাতক থাকায়।কিন্তু বিএনপি ও জামায়াত তো অঘোষিত ভাবে ভাল অবস্থায় তারা কেন পালন করেনি।
জানা যায়,বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ দলের নয় ভাইদের পিছনে ঘুরে থাকে তাই ভাইদের জনবল বেশী দেখাতে চাষাড়া শহীদ মিনারে গেছে শ্রদ্ধা নিবেদন করতে।এজন্য তারা নিজ ইউনিয়নে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারেনি।
নির্বাচন এলে এরা বিভিন্ন বাসা বাড়ি, পথঘাটে ভোটের জন্য হুমড়ি খেয়ে পড়ে। অথচ যে সকল শহীদদের জন্য মাতৃভাষা পেয়েছে তাদের পেছনে এক দুই হাজার টাকা খরচ করতে যেন গা জ্বলে। এতে করে রাজনৈতিক দলগুলো দৈন্যতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ।
দুই তিন বছর আগেও এইসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলবেঁধে শহীদ মিনারে এসে শহীদদের শ্রদ্ধা জানাতেন। অথচ বর্তমানে তাদের গ্রুপিংয়ের এবং অমুক তমুক ভাইদের পিছনে ঘুরার কারনে রাষ্ট্রীয় কর্মসূচি পালন করতে এতো অনীহা।




