নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে ভূমিদস্যু ও মাদক চক্রের নিয়ন্ত্রক ইসমাইল

বক্তাবলীতে ভূমিদস্যু ও মাদক চক্রের নিয়ন্ত্রক ইসমাইল

প্রকাশিতঃ

জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়া
নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার মৃত সেকান্দার বেপারীর ছেলে মোঃ ইসমাইল শেখকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত। একাধিক মামলার আসামী হওয়া সত্ত্বেও রাজনৈতিক ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল শেখ ২০০৮ সালের আগে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় রুমা গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তখন তিনি একজন সাধারণ শ্রমিক ছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। অভিযোগ রয়েছে, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী এবং বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর মাস্টারের ঘনিষ্ঠতা অর্জনের পর তার জীবনে পরিবর্তন আসে।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ইসমাইল স্থানীয় বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এক পর্যায়ে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, নারী সংক্রান্ত অপরাধ, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকা-ে জড়িত হন। এলাকার অনেকেই অভিযোগ করেছেন, তিনি বিভিন্ন স্থানে জমি দখল করে নিয়েছেন এবং জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মালিকানা দাবি করেছেন।

ইসমাইল শেখকে কেন্দ্র করে পূর্ব গোপালনগর এলাকায় একটি সক্রিয় মাদক চক্র গড়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। তার মাদক ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে উঠে এসেছে মুসলিমনগরের আলোচিত মাদক কারবারি সানি এবং পূর্ব গোপালনগরের ইয়াবা ব্যবসায়ী জামানের নাম। এদের নিয়ে ইসমাইল একটি কিশোর গ্যাং গঠন করেন, যারা সাহিল গার্মেন্টস সংলগ্ন এলাকাসহ আশেপাশের এলাকায় নিয়মিতভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

স্থানীয়দের দাবি, এই গ্যাংয়ের সদস্যরা দিনে-দুপুরে মাদক সেবন ও বিক্রয় করে এবং কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। এছাড়াও এ গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা- সংঘটিত হয়, যার পেছনে ইসমাইল শেখের প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ইসমাইল শেখ তার রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে বারবার আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পার পেয়ে গেছেন। স্থানীয় সংসদ সদস্য, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রচার করে তিনি নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত করেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেন এবং এক ধরনের ‘অদৃশ্য নিরাপত্তা’ ভোগ করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

তারা আরও জানান, বর্তমানে শওকত চেয়ারম্যান ও ইউপি সদস্য জাহাঙ্গীর মাস্টার এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও ইসমাইল তাদের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি আন্দোলনের সময় বক্তাবলী ইউনিয়নে সাধারণ মানুষের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় মোঃ ইসমাইল শেখের নাম উঠে আসে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি ওই সহিংসতার অন্যতম পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে জড়িত ছিলেন।

এরপর ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান দুই সঙ্গীয় ফোর্সসহ পূর্ব গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর কয়েকদিনের মধ্যে ইসমাইল জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও পূর্বের মতো অপরাধমূলক কর্মকা-ে জড়িত হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিনে বেরিয়ে আসার পর ইসমাইল আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। তিনি মাদক ব্যবসার পাশাপাশি জমি দখল, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

পূর্ব গোপালনগরের এক বাসিন্দা বলেন, “গ্রেফতারের পর আমরা একটু স্বস্তি পেয়েছিলাম। কিন্তু জামিনে আসার পর সে আগের তুলনায় আরও ভয়ংকর হয়ে গেছে। প্রশাসনের নীরবতা আমাদের আতঙ্কিত করছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ইসমাইল শেখ বর্তমানে বক্তাবলীর সবচেয়ে আলোচিত অপরাধীদের একজন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তিনি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছেন।

তারা আরও বলেন, “আমরা চাই প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। তার জামিন বাতিল করে তাকে পুনরায় গ্রেফতার করতে হবে। নয়তো এলাকাবাসীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!