নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে মামলা তুলে নিতে জাকিরকে একাধিক মামলার আসামি আওলাদগংদের হুমকি

বক্তাবলীতে মামলা তুলে নিতে জাকিরকে একাধিক মামলার আসামি আওলাদগংদের হুমকি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চরবক্তাবলীতে মামলা তুলে নিতে অন্তু,জাকির হত্যা সহ একাধিক মামলার আসামি আওলাদ হোসেন গং হুমকি ধামকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ব্যবসায়ী জাকির হোসেন।
শনিবার (১ মার্চ) দুপুর ১২ টায় জাকির হোসেনের চরবক্তাবলীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাকির হোসেন আরো বলেন,এক মাসের ব্যবধানে ৪ বার বাড়িঘরে হামলা,ভাংচুর,মারধর করার,ব্যাংক লোন ২০ লাখ টাকা নিয়ে মৎস্য খামার করা এবং সেখান থেকে ৩০ লাখ টাকার মাছ নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন জাকির হোসেন।
মামলা ও অভিযোগ করার পর আরো বেপরোয়া হয়ে উঠেছে আওলাদ হোসেন গং।
উত্তর গোপালনগর এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ জাকির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, খুনি আওলাদ হোসেন, আবুল হোসেন উভয় পিতা-মৃত মালেক বয়াতী, সাং-উত্তর গোপালনগর, আশিক ও আরমান উভয় পিতা- খুনি আওলাদ হোসেন, সাং-উত্তর গোপালনগর, সর্ব থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ২/৩ জনের সহিত আমার ও আমার শ্বশুর বাড়ীর লোকজনের দীর্ঘদিন যাবৎ পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। উল্লেখিতরা আমার শ্বাশুরী খোরশেদা বেগম বাদী হইয়া বন্দর মডেল থানার মামলা নং-২৯, তারিখ-২১/১০/২০২২ ইং, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ফতুল্লা মডেল থানার মামলা নং-০৯, তারিখ-০৫/১২/২০২২ ইং,ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৩৫৪/৩৮৪/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এবং আমি বাদী হইয়া ফতুল্লা মডেল থানার মামলা নং-২০, তারিখ-০৭/১১/২০২২ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/১১৪পেনাল কোড, ফতুল্লা মডেল থানার মামলা নং-৩৭, তারিখ-১৩/১১/২০২২ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড দায়ের করি, আমার শ্বাশুরীর দায়েরকৃত উল্লেখিত ১নং ক্রমিকে বর্ণিত মামলাটি বর্তমানে র‌্যাব-১১, আদমজীনগর সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে তদন্তাধীন কাছে এবং অবশিষ্ট ০৩টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়াও আওলাদের বিরুদ্বে বৈষম্য বিরোধী মামলা নং ১৮ তারিখ-১০/১২/২০২৪ সহ ৩ টি মামলা রয়েছে। আমার শাশুরী খোরশেদা বেগম বিগত ০১ বছর পূর্বে মৃত্যুবরণ করার পর হইতে তাহার দায়েরকৃত ০২টি মামলা সহ আমার দায়েরকৃত ০২টি মামলা আমি নিজে পরিচালনা করিয়া আসিতেছি। আমি আমার শ্বাশুরীর দায়েরকৃত মামলা সহ আমার মামলাগুলি পরিচালনা করিয়া আসিতেছি বিধায় বিবাদীরা আমাকে উল্লেখিত মামলাগুলি প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া আসিতেছিল। গত ইং-১৪/০২/২০২৫ তারিখ রাত্র অনুমান-০৯.৩০ ঘটিকার সময় আমি ফতুল্লা থানাধীণ উত্তর পোপালনগর সাকিনস্থ বাইতুল জামে মসজিদের বারান্দায় দাড়ানো ছিলাম। ঐ সময় উল্লেখিত বিবাদীগণ আমাকে উক্ত মসজিদের বারান্দায় পাইয়া ১, ২ ও ৩নং বিবাদীদের হাতে থাকা কাঠের ডাসা দ্বারা আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী পিটাইয়া এবং ৪নং বিবাদী আমার স্ত্রীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারিয়া আমার দুই হাতে, পায়ে, বুকে, পিঠে, পেটে, মুখে নীলা ফোলা ও রক্ত জমাট জখম করে। আমার ডাক চিৎকারে মসজিদে শবে-বরাতের নামাজরত মুসুল্লিরা আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে হুমদি দিয়া বলে যে, আমি যদি আমার ও আমার শ্বাশুরীর দায়েরকৃত উল্লেখিত মামলাগুলি প্রত্যাহার করিয়া না নেই তাহা হইলে বিবাদীরা যে কোন সময় আমাকে সহ আমার স্ত্রী জাকিয়া সুলতানা (৩০) সহ শ্যালক মোঃ অপু (১৮), শ্যালিকা সিনথিয়া আক্তার চৈতী (২২) দেরকে জীবনে শেষ করিয়া ফেলিবে এবং আমার ও আমার শ্বশুর বাড়ীতে হামলা করিয়া বাড়ী ঘর ভাংচুর করা সহ আমার মাছের খামার সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে বলিয়া চলিয়া যায়। পরবর্তীতে আমি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুর, নারায়ণগঞ্জে গিয়া চিকিৎসা গ্রহণ করি। বিবাসীদের হুমকিতে আমি সহ আমার শ্বশুর বাড়ীর লোকজন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি, বিবাদীরা যে কোন সময় আমাকে সহ আমার শশুর বাড়ীর লোকজন এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে কোন বড় ধরনের ক্ষতি করিতে।
আইনগত ব্যবস্থা গ্রহনে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ কামনা করেন জাকির হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!