নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে রশিদ মেম্বারের নেতৃত্বে ব্যবসায়ী সাইদুরের মৎস্য খামার দখল!

বক্তাবলীতে রশিদ মেম্বারের নেতৃত্বে ব্যবসায়ী সাইদুরের মৎস্য খামার দখল!

প্রকাশিতঃ

থানায় অভিযোগ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু,চাঁদাবাজ ও দখলবাজ, জাকির হোসেন হত্যা সহ একাধিক মামলার আসামি এবং নানান অপকর্মের হোতা আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারের বিরুদ্ধে ব্যবসায়ী সাইদুর রহমানের মৎস্য খামার দখলের অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে সাইদুর রহমানের শ্যালক মোঃ আল আমিন বাদী হয়ে মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এসআই জুয়েল শেখকে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগে উত্তর নরসিংপুর এলাকার মৃত স্বপন মিয়ার পুত্র মোঃ আল আমিন উল্লেখ করেন, বিবাদী- মোঃ রশিদ মেম্বার, খোরশেদ সর্ব পিতা- আজগর আলী বেপারী, মজনু বেপারী পিতা মনির বেপারী, সবুজ পিতা: শহিদুল ইসলাম মেম্বার, সর্ব সাং- নবি নগর, থানাঃ ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জন বিবাদীদের গন, গত ০৫/০৮/২০২৪ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ আমার ভগ্নিপতি- সাইদুর রহমান, পিতাঃ মৃত আলী হোসেন, সাং- উত্তর নরসিংপুর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ এর বক্তাবলী ঘাট সংলগ্ন মাছের খামারের অফিস ভাংচুর করে। অফিসের ভেতরে থাকা প্রায় ১,৫০,০০০/- টাকার মাছের খাবার ও স্টীলের আলমারীতে থাকা নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, ল্যাপটপ, টিভি সহ আরো বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্রাদী, দলিল লুটপাট করিয়া। এরপর গত ০৬/০৮/২০২৪ইং তারিখ ভোর ০৬:০০ ঘটিকা হইতে অদ্যাবধি পর্যন্ত উল্লেখিত বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীরা আমার ভগ্নিপতির মাছের খামার হইতে জেলে দিয়া প্রায় ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকার মাছ ধরিয়া নিয়া যায়। এছাড়াও বিবাদীরা গত ১৬/০৮/২০২৪ইং তারিখ হইতে অদ্যাবধি পর্যন্ত আমার ভগ্নিপতির বর্ণিত মাছের খামার জোর পূর্বক দখল করিয়া রাখে এবং বিভিন্ন লোকজন দিয়া আমাকে ও আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে।
এ ব্যাপারে সাইদুর মৎস্য খামারের মালিক মোঃ সাইদুর রহমান বলেন, আমি দীর্ঘ ১০ বছর যাবত উক্ত মাছের খামারটি পরিচালনা করে আসছি।৮ বছর যাবত সরকারের নিয়ম মোতাবেক ট্যাক্স পরিশোধ করে আসছি। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিটন এর কাছ থেকে স্ট্যাম্পে লিখিত দলিল করে উক্ত খামারটি পরিচালনা করে আসছি। কৃষি ব্যাংক থেকে ২০ লাখ টাকা লোন নিয়েছি।
মৎস্য খামারটি বড় করেছি।যার সকল ডকুমেন্ট কৃষি ব্যাংকে সংরক্ষিত আছে।
কিন্তু ইউপি মেম্বার রশিদ,তার ভাইয়েরা জোরপূর্বক আমার খামারটি লুটপাট, ভাঙচুর করে দখল করে নিয়ে ২ কোটি টাকার ক্ষতি সাধন করে।
উল্লেখিত ঘটনা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বাদী ও ভূক্তভোগী পরিবার।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!