নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে রাতের অন্ধকারে সাংবাদিকের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা, লুটপাট

বক্তাবলীতে রাতের অন্ধকারে সাংবাদিকের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা, লুটপাট

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে রাতের অন্ধকারে ঘর ভেঙ্গে ব্যাপক লুটপাট চালিয়ে জামাল উদ্দিন বারীর জমি দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় ভূমি দস্যুরা।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ভূমি দস্যুরা পালিয়ে যায়।
শনিবার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর কাঁচা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে এ ঘটনায় ফতুল্লা থানায় ৮জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৯জনের বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন বারী।
মামলায় বাদী জামালউদ্দিন বারী উল্লেখ করেন, বক্তাবলীর কানাইনগর কাঁচা বাজারের কাছে তার ক্রয়কৃত ৩০ শতাংশ জমিতে রাস্তার পাশে ৪টি দোকান ঘর নির্মান করে তা ১০ বছর ধরে ভাড়া দিয়েছেন।
শনিবার রাত ১০টায় স্থানীয় ভূমিদস্যু সুলতান মাহমুদ, শওকত মিয়া, ইব্রাহীম,মনির হোসেন, মোকলেছুর রহমান, নাসির উদ্দিন, রিকু ইসলাম ও আলী মিয়াসহ তাদের দলবল নিয়ে জামাল উদ্দিন বারীর একটি দোকান ঘর ভাংচুর করে প্রায় ৮লাখ টাকা মূল্যের সব মালামাল লুট করে নিয়ে যায় এবং ওই জমি জবরদখল করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জামাল উদ্দিন বারী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে তাদের বিরুদ্ধে একাধীকবার শালিশ করিয়েছি। তাতেও কোন কাজ হয়নি।
পূর্ব শত্রুতার জের ধরে তারা জোর করে আমার জমি দখল করতে চায়। নয়তো তাদের চাঁদা দিতে হবে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় কয়েকদিন পরপরই আমার জমিতে গিয়ে নানা ভাবে আমাকে প্রান নাশের হুমকি দেয়। তাদের বিরুদ্ধে থানায় এ পর্যন্ত একাধীকবার জিডি করেছি। এলাকার আরো অনেক মানুষের জমিতে তারা একইভাবে দখলবাজি চালাচ্ছে। কেউ কেউ থানায় অভিযোগ করলেও অনেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়না। অদৃশ্য কারণে এরা সব সময় পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় দিন দিন তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!