নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে সন্ত্রাসী কাশেম বাহিনীর হামলায় ব্যবসায়ী মোঃ হাসান রক্তাক্ত জখম

বক্তাবলীতে সন্ত্রাসী কাশেম বাহিনীর হামলায় ব্যবসায়ী মোঃ হাসান রক্তাক্ত জখম

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী গোপালনগরে একেবি ব্রীক ফিল্ডের ভিতর সন্ত্রাসী কাশেম বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছে ব্যবসায়ী মোঃ হাসান আলী।গুরুতর আহতবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে যায়।সেখানে অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সেখান থেকে মির্ডফোড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে আহত মোঃ হাসান আলীর স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উল্লেখ করেন,আমি মোসাঃ সুমা বেগম পিতা–আব্দুল সালাম, সাং–জালকুড়ি কড়ইতলা, থানা–সিদ্ধিরগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ বিবাদী ১। আবুল কাশেম, পিতা–মৃতঃ তাইজদ্দিন, তানভীর পিতা–আবুল কাশেম, মোঃ কবির পিতা–নেওয়াজ আলী, রাজিব ( কাশেমের মেয়ে জামাতা) পিতা–অজ্ঞাত, সর্ব সাং গোপালনগর, চর বক্তাবলী, থানা–ফতুল্লা, জেলা–নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার স্বামী হাছান আলী বিগত ইং ০৯/০৫/২০০৮ তারিখে উল্লেখিত বিবাদীদের মালিকানাধীন চর– বক্তাবলী মৌজার ৭৯ শতাংশ সম্পত্তি খরিদ করিবার জন্য জমির মূল্য বাবদ ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্য্য করিয়া বায়না বাবদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা প্রদান করে। পরবর্তীতে বিবাদীগণ বিভিন্ন টাল বাহানা প্রদর্শন করিয়া জমি আমার স্বামীর বরাবরে রেজিস্ট্রি করিয়া না দিয়া সময় ক্ষেপন শুরু করে। এক পর্যায়ে বিবাদীদের প্রতারনার বিষয়টি প্রতীয়মান হইলে আমার স্বামী বিবাদীদের নিকট তাহার প্রদত্ত বায়নার টাকা ফেরৎ চায়। এতে বিবাদীগণ আমার স্বামীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান শুরু করে। এরই জের ধরিয়া অদ্য ইং ০১/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় গোপালনগরস্থ একেবি নিউ ইট খোলার মধ্যে আমার স্বামীর সহিত উল্লেখিত বিবাদীদের দেখা হয়। এসময় আমার স্বামী বিবাদীদের নিকট জমি রেজিস্ট্রি করিয়া দেওয়ার জন্য অনুরোধ করিলে উল্লেখিত ১নং বিবাদী আমার স্বামীর উপর চড়াও হইয়া আমার স্বামীকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। এসময় তর্কে বিতর্কে ১নং বিবাদীর নির্দেশে অপরাপর বিবাদীগণ সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদী আমার স্বামীকে এলো পাথারি কিল, ঘুষি ও লাথি মারিয়া আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। শুধু তাতেই ক্ষান্ত না হইয়া বিবাদীগণ আমায় স্বামীর প্রাণ নাশের উদ্দেশ্যে ইট খোলার ভিতরে থাকা কাঠের ডাসা, বাসের ভাসা, রঙ, লোহার পাইপ, ধারালো ছুরি ও সুইচ গিয়ার ইত্যাদি নিয়া আমার স্বামীকে চারদিক হইতে ঘেরাও করিয়া ফেলে। এসময় ১ ও ২নং বিবাদী তাহাদের হাতের লোহার রড, ও লোহার পাইপদ্বারা এলো পাথারি বাইড়াইয়া আমার স্বামীর ভান হাতে গুরুতর হাড় ভাঙ্গা জখমের সৃষ্টি করে। শুধু তাতেই ক্ষান্ত না হইয়া ৩ ও ৪নং বিবাদী তাহাদের হাতে থাকা কাঠের ডাসা দিয়া আমার স্বামীর পিঠে ও কোমড়ে আঘাত করিলে আমার স্বামীর পিঠে ও কোমড়ের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে, এক পর্যায়ে ১নং বিবাদী সুযোগ পাইয়া তাহার হাতে থাকা শক্ত ধাতব বস্তু মুঠি করিয়া আমার স্বামীর মাথায় ও মুখে সজোরে আঘাত করিলে আমার স্বামীর নাকে গুরুতর হাড় ভাঙ্গা ফাটা রক্তাক্ত জখমের সৃষ্টি করে। এসময় আমার স্বামী তাহার প্রাণ বাচাঁনোর জন্য ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন আগাইয়া আসার পূর্বে বিবাদীগণ আমার স্বামীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন পূর্বক যদি আমার স্বামী পুনরায় জমি রেজিস্ট্রি করিয়া দেওয়ার কথা বলে কিংবা ঘটনার ব্যাপারে আইনী সহায়তা নেওয়ার চেষ্টা করে তাহা হইলে বিবাদীগণ যেকোন সময় যেকোন উপায়ে আমার প্রাণ নাশ করিয়া জমি ভোগ দখলের সাধ চিরতরে মিটয়াইয়া দিবে অন্যথায় যেকোন উপায়ে আমার স্বামী ও সন্তানদের বড় ধরনের ক্ষতি সাধন করিবে মর্মে হুমকি প্রদান করিয়া বিবাদীগণ ঘটনা স্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করিয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে  যায়।
সুমা বেগম বলেন,আমার স্বামী বর্তমানে নারায়নগঞ্জে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সন্ত্রাসী কাশেমের ছোট ভাই আয়নাল মুঠোফোনে বলেন,মোবাইলে সব কথা বলা যায়না।আপনি আসেন বসে কথা বলবো।
উল্লেখিত বিষয়ের  আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!