নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে সরকারী টাকায় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উন্নয়ন!

বক্তাবলীতে সরকারী টাকায় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত উন্নয়ন!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী আজগর ভূইয়ার বিরুদ্ধে সরকারি টাকায় তার ব্যক্তিগত উন্নয়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ড ইউপি মেম্বার আমজাদ হোসেন বাঁধনকে তার বিভিন্ন অপকর্মের সমর্থন দিয়ে সুবিধা নিয়েছেন আলী আজগর ভূঁইয়া।
সরকারি টাকায় তার নিজ বাড়িতে ও স্কুলে দুইটি টিউবওয়েল, ব্যক্তিগত জমির বাউন্ডারি দেয়াল নির্মাণ, ব্যক্তিগত জমির উপর একটি ঘাটলা নির্মাণ ও ব্যক্তিগত কাজে ব্যবহৃত বাড়ির রাস্তায় ইটের সলিং করে নিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বাঁধনের বিভিন্ন লুটপাট সহ নানান অপকর্মের সমর্থন করায় এ সুযোগ আদায় করে নিয়েছেন।
এলাকাবাসী দাবী করেছেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ছাত্র জনতার হত্যাকান্ডে জড়িত থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিকের বেশি মামলা হলেও আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূইয়ার বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বলেন, আলী আজগর ভূঁইয়ার নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে সাইনবোর্ড ও জালকুড়ি এলাকায় দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। এতে করে কয়েকজন নিহত হলেও আলী আজগর ভূঁইয়া এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
তাদের দাবি এ গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আলী আজগর ভূইয়ার বিরুদ্ধে যেন মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে আমজাদ মেম্বার এর ছত্রছায়ায় তার ব্যক্তিগত কাজে সরকারি টাকা ব্যয় বিভিন্ন স্থাপনা নির্মাণ করার তদন্ত করার জন্য বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূইয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা দাবী করে বলেন,এটা পুরোটাই মিথ্যা। আমার নিজের একটি কেজি স্কুল রয়েছে। তার পাশেই একটি জমি আছে। আমি অন্যত্র থেকে মাটি ক্রয় করে তা ভরাট করছি। এতে কি কারোর সমস্যা আছে। আমি সরকারী কোন টাকায় আমার ব্যক্তিগত উন্নয়ন করিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!