নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে সুদখোর আলমগীর বাহিনীর হামলায় মারধর ও লুটপাট

বক্তাবলীতে সুদখোর আলমগীর বাহিনীর হামলায় মারধর ও লুটপাট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগরে সুদের টাকা দিতে দেরি করায় সুদখোর আলমগীর গং কর্তৃক নিরীহ ওমর ফারুক তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের মারধর, হামলা, ভাংচুর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আব্দুল বারেকের পুত্র মোঃ ওমর ফারুক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুল বারেক উল্লেখ করেন বিবাদী মোঃ আলমগীর পিতা- মৃত সহর আলী মাদবর, মোঃ রাকিব ও শাকিল উভয় পিতা- আলমগীর,আলী ও গোলাম মোস্তফা উভয় পিতা শাহাবুদ্দিন,মোঃ জাকির পিতা- অজ্ঞাত, সর্ব সাং- উত্তর গোপাল নগর, অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগণ অত্র এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, অসৎ ও খারাপ প্রকৃতির লোকজন হয় বটে। ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগণ অত্র এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া বেড়ায়। বিবাদীগন বেশ কিছুদিন যাবৎ আমার নিকট হইতে অযৌক্তিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অংকের টাকা দাবী করিয়া আসিতেছে। আমার বড় ছেলে মোঃ সুজন, কাতার হইতে গত-২৬/০১/২০২৫ ইং তারিখ আমার কাছে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পাঠায়। তাহার খবর পাইয়া বিবাদীগন একে অপরেও পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে অদ্য ২৭/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় আমার ছেলের কাতার হইতে পাঠানো টাকা পয়সা লুট করার উদ্দেশ্যে ছুরি, চাকু, চাপাতি, লোহার রড ও পাইপ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া বে-আইনী বাসায় প্রবেশ করিয়া ঘরে ভাংচুর শুরু করিয়া প্রায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। আমি ভাংচুর করিতে বাধা নিষেধ করিলে ১নং বিবাদী এলোপাথারী মারপিট করিতে থাকিয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা ও গুরতর জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার পাইপ দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ বারি মারলে গুরুতর রক্তাক্ত জখম হইয়া প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়।
৪নং বিবাদীর হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পেট লক্ষ করে পোচ মারিলে ইহা বাম হাটুতে পোচ লাগিয়া গুরতর রক্তাক্ত জখম হয়।
৫নং বিবাদী তাহার হাতে থাকা লোহার পাইপ দিয়ে চিত করিয়া আমার মেরুদন্ডের হাড় ভাঙ্গিয়া পঙ্গু করার উদ্দেশ্যে স্বজোরে গুতা মারিয়া আমার পিঠে গুরুতর জখম করে। আমার স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম (৩৫), আমাকে ছাড়াইতে আসিলে ১নং বিবাদী আমার স্ত্রীর চুলের মুঠি ধরিয়া এলোপাথারী কিলঘুষি ও লাথি মারিতে থাকে এবং আমার স্ত্রীর গলায় চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে তখন গলায় থাকা একটি আট আনি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান ৭০,০০০/- টাকা নিয়া যায় এবং আমার স্ত্রীর জামা কাপড় টানা হেচরা করিয়া ছিঁড়িয়া ফেলিয়া শ্লীলতাহানী ঘটায়।
৩নং বিবাদী আমার শিশু বাচ্চা নাদিয়া (৩০) মাসকে হত্যার উদ্দেশ্যে পায়ে ধরিয়া ঘুরান দিয়া ছুয়ে ফেলিয়া দিয়া আমার বাচ্চা নাদিয়াকে গুরুতর জখম করে। ৬নং বিবাদী আমার বৃদ্ধা মা মোসাঃ কুলসুম বেগম (৬৫) কে এলোপাতারী মারধর করিয়া নীলাফুলা জখম করে।
বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগীতায় আমার ড্রয়ারে থাকা আমার ছেলের পাঠানো নগদ ৫,০০,০০০/-। টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়া যায় এবং ১নং বিবাদী ওয়্যার ড্রপের উপরের ড্রয়ারেই থাকা রুপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এর দুইটি চেক বই নিয়া যায়।
বিবাদীগন হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
উপরোক্ত বিষয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী ফারুক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!