নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সহ সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

বক্তাবলীর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সহ সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন সহ তার সহযোগীতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সুত্রে জানা যায়, বক্তাবলীর গঙ্গানগর এলাকার জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার সহযোগী বিষু মিয়ার পুত্র সালাউদ্দিন ও আনোয়ার আলীর পুত্র পিয়ার আলির মাধ্যমে সাধারন লোকসহ বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করিয়ে অবৈধ সুবিধা আদায় করতেন।
এমন কি জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন ও পিয়ার আলীর ভয়ে বিএনপি’র নেতাকর্মীরা এলাকায় বসবাস করতে পারতো না।
যারা বসবাস করতো জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন ও পিয়ার আলীকে মোটা অংকের টাকা দিয়ে এলাকায় থাকতে হতো।
জানা যায়, জাহাঙ্গীর হোসেন জেলা পরিষদের সদস্য থাকাকালীন এবং আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন নির্বাচনে মেম্বার করার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এমনকি আওয়ামী সরকারের আমলে নির্বাচন কমিশনের ঘুষখোর কর্মকর্তাদের ম্যানেজ করে তার পছন্দের প্রার্থীকে টাকার বিনিময়ে জোরপূর্বক বিজয়ী করে আনতেন।
বক্তাবলী ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়ন পরিষদের বর্তমান কয়েকজন মেম্বার রয়েছে যারা জাহাঙ্গীর নেতাকে টাকা দিয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। পর্যায়ক্রমে সেই সব মেম্বারদের নাম প্রকাশ করা হবে।
জাহাঙ্গীর নেতা ঢাকায় বসবাস করলেও গঙ্গানগরের আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন ও পিয়ার আলীর মাধ্যমে বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষকে হয়রানি করে বেড়াতো। এমনকি অনেকের জমি জমা দখলে ব্যস্ত থাকতো।
গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানের চাপে পড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়।
সেই সাথে জাহাঙ্গীর হোসেন বক্তাবলী হতে পালিয়ে যায়। সালাউদ্দিন ও পিয়ার আলী কয়েকদিন ঘা টাকা দেন পরে এলাকায় এসে বিএনপি’র সুবিধাবাদী লোকদের ম্যানেজ করে এলাকায় থাকার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিযয়ে জাহাঙ্গীর হোসেন জেলা পরিষদের সামনে ৭ তালা ভবন নির্মাণ করেছেন।
যিনি ব্যবসা বাণিজ্য কিছু না করেও কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার রহস্য উৎঘাটনে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন ও পিয়ার আলীর নেতৃত্বে গঙ্গানগর থেকে ৫০/৬০ সন্ত্রাসী গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এমনকি পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদের ধাওয়া করার অভিযোগ রয়েছে।
উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন করতে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!