ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চররাজাপুর লেক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরীর।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২ টায় লেকটি পরিদর্শন শেষে গনমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরী বলেন,এটা পূর্ব রাজাপুর লেক নামে পরিচিত। আরএস রেকর্ড মোতাবেক খাস জমি। ডিসি স্যার চাচ্ছেন গ্রীন এন্ড ক্লিন হিসেবে জেলাকে গড়ে তোলা। বড় জলাশয়টি অবৈধভাবে ভোগদখল করতো। আমরা সেটা উদ্ধার করেছি। চার পাশে আমরা গাছ লাগাবো। বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। মানুষ সেটা ব্যবহার করতে পারবে। অনেকে পরিবার পরিজন নিয়ে সকাল ও বিকালে ঘুরতে পারবে। একটু শান্তির ছোঁয়া পেতে মানুষ দুর দুরান্ত থেকে এখানে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদ, মোঃ আলমগীর হোসেন, কামাল প্রধান, ইব্রাহিম হোসেন ইবলম, বক্তাবলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।




