ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই জানুয়ারি) বাদ জোহর আনন্দবাজার বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আকবর আলী সুমন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল আমিন ইকবাল, ফতুল্লা থানা বিএনপি নেতা মোঃ কামাল হোসেন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন, সদস্য মোহাম্মদ হালিম মাতবর, বিএনপি নেতা পিয়ার হোসেন পিন্টু, মতিন মোল্লা, জামাল হোসেন, সাইদ হোসেন, ফয়সাল আহমেদ, সাগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে খালেদা জিয়া,জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।




