নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী খেয়াঘাট ইজারায় অনিয়ম: বিএনপি নেতার ইজারা বাতিল

বক্তাবলী খেয়াঘাট ইজারায় অনিয়ম: বিএনপি নেতার ইজারা বাতিল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাটের বাংলা ১৪৩২ সনের ইজারা বাতিল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইজারা প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন করে অন্যের কাছে ঘাট হস্তান্তরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘাটটির ইজারাদার ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী।
সরকারি নির্দেশনার ভিত্তিতে জানানো হয়, তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকায় ১৪৩২ সনের জন্য (১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত) রাজাপুর গুদারাঘাটের ইজারা লাভ করেন। তবে তদন্তে উঠে আসে, তিনি নিজে ঘাট পরিচালনা না করে তা অন্যের কাছে প্রায় ৮৩ লাখ টাকায় হস্তান্তর করেছেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একাধিক সূত্রের প্রতিবেদনের ভিত্তিতে এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘ফেরিঘাট (খেয়াঘাট/গুদারাঘাট) ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ধৃত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালার’ ২ (ঠ) ধারায় ইজারা বাতিল এবং জমাকৃত টাকা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, ইজারাপ্রাপ্ত ব্যক্তি ইজারা অন্যের কাছে হস্তান্তর করতে পারবেন না; করলে তা বাতিলযোগ্য ও আইনত দন্ডনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ঘাটটি পুনরায় ইজারা না হওয়া পর্যন্ত দৈনিক খাস আদায়ের ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ঘাটটির ইজারাদার ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আসলে অন্য কারোর কাছে নয় এটা আমাদের দলের লোকজনই চালাচ্ছে। ইউএনও সাহেব এ বিষয়ে এরআগে কারন দর্শানোর নোটিশ দেয়ার পর নোটিশের জবাব দিয়েছি। শুনেছি এ ইজারা নাকি বাতিল করা হয়েছে। এ বিষয়টি আমরা আইনীভাবে মোকাবেলা করবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!