নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক ৪ ডাকাত আটক ও ট্রলার উদ্ধার

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক ৪ ডাকাত আটক ও ট্রলার উদ্ধার

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
ডাকাতির প্রস্তুতিকালীন গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ ৪ ডাকাতকে আটক ও ডাকাতির কাজে ব্যবহত একটি ট্রলার উদ্ধার  করেছে বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশ।
বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোঃ শাহজালাল ও এসআই শহিদুল আলমের নেতৃত্বে নৌ পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কুখ্যাত ডাকাত রমজান সহ তার অপর ৩ সহযোগী কে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি কয়েক জন ডাকাত পালিয়ে যায়।
ডাকাত রমজান সহ ৪ জনকে আটকের খবর শুনে অনেকে ডাকাত দেখার জন্য ভীড় করে।রমজান ডাকাতকে গ্রেফতার করায় বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশকে সাধুবাদ জানান এলাকাবাসী।
ডাকাত রমজানের নেতৃত্বে বক্তাবলী, আলীরটেক, বালুরচর ইউনিয়ন সহ আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা ঘটতো।
গোপালনগর এলাকার মৃত আঃ রশিদ বেপারীর পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। যা তুলে ধরা হলোঃ সঙ্গীয় আমায় ভায়রার ছেলে মোঃ রাসেল প্রধান (৩৫) পিতা মৃত হাসেম প্রধান, সাং-গোপালনগর, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ সহ থানায় হাজির হয়ে ধৃত আসামী ১। মোঃ রমজান মোল্লা (৫৫), পিতাঃ মৃত দ্বীন ইসলাম মোল্লা, মাতা মৃত সবুরুন নেছা, সাং- তালতলা বাড়ীপাড়া ০৪ নং ওয়ার্ড, খানা সিরাজদীখান, জেলা মুন্সিগঞ্জ, এ/পি সাং- পালের পাড়া, ১৬ নং ওয়ার্ড, থানা গাজীপুর সদর, জেলা গাজীপুর ২। মোঃ সাব্বির মোল্লা (৩১), পিতাঃ মৃত রহিম মোল্লা, মাতা মৃত সাজেদা বেগম, সাং-আড়পাড়া, ০৩ নং ওয়ার্ড, থানাঃ মধুখালী, জেলা, ফরিদপুর, ৩। মোঃ পান্নু সরদার (৩৩), পিতাঃ মৃত হাসিম সরদার, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং- পশ্চিম শুভারামপুর, পৌরসভা ০১ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ৪। মোঃ টিপু মুন্সি (৪৫), পিতা- মৃত টুকু মুন্সি, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং-আড়পাড়া, সদরআলী চেয়ারম্যান এর বাড়ির পাশে টুকু মুন্সি বাড়ি, খানা- মধুখালী, জেলা- ফরিদপুর, পলাতক আসামী ৫। মোঃ মিজান (৩০), পিতা মৃত জন্থর সিকদার, সাং আড়পাড়া ০৩ নং ওয়ার্ড, থানা কামারখালী, জেলা- ফরিদপুরসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন এর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করছি যে, গত ৩০/০৭/২০২৪খ্রিঃ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯২৫৩৬৬৫৩৭ এ ১নং আসামী মোঃ রমজান তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল করে বলে আমরা এক জায়গায় যাবো আপনার ট্রলারটি নিয়া নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধলেশ্বরী নদীর পূর্বপাড়স্থ লতিফ হাজীর ইটের ভাটায় আসেন। আমি তার কথামত লতিফ হাজীর ইটভাটায় গেলে বলে বাশের আটি আছে এটি ধরা লাগবে উপরে আসেন। আমি আমার ট্রলার টি লতিফ হাজীর ইটের ভাটার সামনে বেধে উপরে উঠলে উল্লেখিত ডাকাত দলের সদস্যরা ইটের স্তূপের পেছনে থেকে বের হয়ে বলপূর্বক আমাকে গামছা দ্বারা মুখ বাধে। অনুমান সন্ধা ০৭.৩০ ঘটিকার সময় আমার হাত পা ও মুখ বাধা অবস্থায় ট্রলারে উঠিয়ে গোগচর এলাকায় নিয়ে যায় যেখানে আমার হাত পা খুলে দিয়ে নদীর পাশে পানির মধ্যে ফেলে দিয়ে দক্ষিন দিকে ট্রলার চালিয়ে যায়। পরে আমি নদীর পাড়ে গিয়ে স্থানীয় এক অটো ড্রাইভারের মোবাইল নম্বর দিয়ে আমার বড়ছেলে মাসুদ মিয়াকে ঘটনা জানাই। মাসুদ তখন আমার ভায়ড়া ছেলে রাসেল প্রধানকে বিষয়টি জানায়। তখন রাসেল তার কয়েক জন বন্ধু সহ টঙ্গীবাড়ী থানাধীন সুবচনি বাজারে যায়। যেখানে বাজারের পাশের খাল দিয়ে উল্লেখিত আসামীরা আমার ট্রলারটি নিয়ে যাওয়ার সময় ঘাটে বাধা অন্য একটি ট্রলার নিয়ে আমার ট্রলারটির পিছনে ধাওয়া দিলে ২ হতে ৫নং ডাকাতরা পানিতে লাফিয়ে পরে এবং ডাকাত রমজান আমার ট্রলারটি চালিয়ে যেতে থাকে রাসেল ও তার বন্ধুরা এক পর্যায় আমার ট্রলারের নিকটবর্তী হলে ডাকাত রমজান ট্রলার হতে লক্ষ করে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সুমনের ডান হাতের কব্জির উপরে। গুরুতর রক্তাক্ত আঘাত করে। ট্রলারটি খালের পাশে চাপিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা কালে রাসেল ও তার বন্ধুদের ঢাক চিৎকারে স্থানীয় জনতার সহায়তায় ১নং ডাকাত রমজানকে ধৃত করে। পরে স্থানীয় উত্তেজিত জনতা ডাকাত রমজানকে মারপিট করে জখম করলে প্রাথমিক চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া স্থানীয় লোকজনের সহয়তায় আসামী ১। মোঃ রমজান মোল্লা ২। সাব্বির ৩। পাপ্পু ৪। টিপু মুন্সিদের গ্রেফতার করে ও ৫ নং আসামী মোঃ মিজান সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়। পলাতক আসামীদের বয়স অনুমান ২৫ হতে ৩০ বছর এর হইবে তাদের পরনে গেঞ্জি এবং শটপ্যান্ট ছিল তারা ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের সহয়তায় ট্রলারটি উদ্ধার করে নৌ পুলিশ আসামীদের হেফাজতে নেয় ও ট্রলারটি জব্দ তালিকা মূলে হেফাজতে নেয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!