নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বহিষ্কৃত রিয়াদ চৌধুরীর হুমকি দেওয়ার সেই অডিও ক্লিপের সত্যতা পেয়েছে : বারী ভূইয়া

বহিষ্কৃত রিয়াদ চৌধুরীর হুমকি দেওয়ার সেই অডিও ক্লিপের সত্যতা পেয়েছে : বারী ভূইয়া

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ফতুল্লার বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর হুমকি দেওয়া সেই অডিও ক্লিপটি যাচাই বাছাই করে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।

 

রবিবার (১৮ মে) দুপুরে এই বিএনপি নেতা ও আইনজীবী এ কথা বলেন।

 

অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেন, ‘ফাঁস হওয়ার কলরেকর্ড পুরোপুরি ল্যাবে পরিক্ষিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেক চেক করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অতএব কল রেকর্ড ভুয়া বলার কোন সুযোগ নেই।

 

ব্যবসায়ী আজাদকে চাপে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী আজাদ কে অনেক চাপের মুখে রেখেছে। যাতে করে রিয়াদ সহজে জামিন পেয়ে যায়। ব্যবসায়ী আজাদ বলেনি তার কাছে চাঁদা চায়নি। তিনি বলেছেন এটা তাদের পারিবারিক ব্যাপার। তাকে বেশ চাপে রাখা হয়েছে।

 

বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করছেন। তার ধারাবাহিকতায় রিয়াদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছেন। এখন আমরা যদি বহিষ্কৃত সন্ত্রাসীর মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার কারণে আওয়ামী দোসর মীর সোহেল ও নিক্সন চৌধুরীর লোকজন হামলা করে।

 

মামলা করতে নানা বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতার হওয়ার পরে অনেক লোকজন থানায় মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ মামলা নেয়নি। এজন্য এসপি ও ওসিকে দায়ী করবো। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মত লোক আন্ডারওয়াল্ডের সাথে জড়িত রয়েছে।

 

এর আগে, গত ১৫ মে রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতারের পর ওই দিন বিকেলে আজাদ গার্মেন্ট ও ডাইং এর মালিক আজাদ বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। রিয়াদ চৌধুরী আমার ভাগনে, ও আমার সমন্ধির ছেলে। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আর ফাস হওয়া অডিও কল রেকর্ডটি এডিট করা ছিল বলে তিনি জানান।

 

প্রসঙ্গত, গত ১৩ মে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সাবেক) রিয়াদ মোহাম্মদ চৌধুরী ব্যবসায়ী আজককে হুমকি দেওয়ার অডিও ক্লিপ ফাঁস হয়। পরে অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনায় ব্যবসায়ী আজাদ বাদী হয়ে মামলা করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে আসামি করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!