নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সদস্যদের মাঝে জি আর চাউল বিতরণ

বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সদস্যদের মাঝে জি আর চাউল বিতরণ

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ও বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের আহার্য প্রদানে বরাদ্দকৃত জি আর চাউল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদরের ইসদাইর বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া শেষে জি আর চাউল বিতরণ করা হয় প্রতিবন্ধীদের মাঝে।
এসময় জি আর চাউল বিতরণের পূর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ বাংলাদেশের সাধারণ জনগন ও মাননীয় প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ সবার জন্য সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেয মাসুদুর রহমান।
পরে ৫০ জন দৃষ্টি,শ্রবন, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি করে বরাদ্দকৃত ৫০০ কেজি জি আর চাউল বিতরণ করা হয়।
সংগঠনের মহাসচিব ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জি আর চাউল বিতরণের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার যুগ্ম মহাসচিব আকরামুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সংগঠনের ডোনার ছিলো কিন্তু বর্তমান আমাদের কোন ডোনার নেই। আমাদের সংগঠনের প্রতিবন্ধীদের বিভিন্ন সহযোগিতার জন্য আমাদের ইউসুফ ভাই অনেক কাজ করেন। বিভিন্ন দফতরে উনি নিজের কাজ ফেলে আমাদের সাহায্য নিয়ে আসেন। জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব কিন্তু আমরা বর্তমান সরকারের কাছ থেকে আশানুরূপ সেভাবে সহযোগিতা পাচ্ছি না। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের দিকে যেন একটু সুনজর দেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব ইউসুফ হাওলাদার বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব। প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা পাবার কথা আমরা তা পাই না কারন উনার পর্যায় সেভাবে আমরা পৌঁছাতে পারছি না।কিন্তু আমরা যতটুকুই পাচ্ছি তা নিয়েও আমরা সন্তুষ্ট। আমাদের জেলা প্রশাসক ও সাংসদ সদস্য সহ নাসিক মেয়রের তৎপরতাই আমরা আরো সুযোগ সুবিধা পেতে পারি যা সরকার আমাদের জন্য বরাদ্দ রেখেছে বা আমরা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারি নাই সহযোগিতা পাবার জন্য। আজকে আমরা ৫০০ কেজি পেয়েছি একসময় হয়তো এর পরিমান বেড়ে ৫ হাজার কেজিও হতে পারে। তাই আপনেরা নিরাস হবেন না। আজকে আমাদের মাঝে সরকারি জি আর চাউল দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের জেলা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তিতুমীর , আব্দুস সাত্তার, ফারুক হোসেন, সাধারণ সদস্য হালিমা বেগম, মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!