নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। রোববার(২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লা। এসময়  তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। খুনি শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য লাখ লাখ মামলা দিয়েছে, গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। কেউ যেন আর প্রশাসনের প্রতিবাদ প্রতিরোধ করতে না পারে। খুনি শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।  ছাত্র-জনতার গণ বিপ্লবে ৫ আগস্ট স্বৈরাচার পতন করে মুক্ত নিশ্বাস নিতে পারছি। কিন্তু স্বৈরাচারের সেই দোসররা এখনো যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা বিএনপিকে বির্তকিত করার জন্য নানা চক্রান্ত করে যাচ্ছে। আমাদের বিএনপি নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো তাদের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঘড়যন্ত্র করে একটি স্বার্থান্বেষী মহল এই মামলাগুলো করাচ্ছে। এসকল মিথ্যা মামলা বৈষমা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের মামলাগুলোকে কলুষিত করছে। তাদের উদ্দেশ্য বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হলে মামলার প্রকৃত আসামীগুলো আইনের ফাঁকে ধরা ছোয়ার বাইরে চলে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর দাবী, রাজপথে থেকে আওয়ামী সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হয়েছি, আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলার সম্মুখিন হয়েছি। বহু আত্যাচার নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু স্বৈরাচাররে পতন হলেও আওয়ামী দোসরদের দ্বারা আমরা এখনো মামলা, হয়রানীর শিকার হচ্ছি। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাগুলো একটি অধ্যাদেশ জারির মাধ্যমে প্রত্যাহার করার দাবি জানান। সম্প্রতি যাত্রাবাড়ী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর,  কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য জামান মেম্বার ও ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাগর আহমেদ, থানা বিএনপি সাবেক সদস্য এনামুল হক মামুন, ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মোঃ রকি,  মোঃ জহির, হুমায়ুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বদিউর  রহমান সাগরের বাবা জামাল উদ্দিন সাউদ, বিএনপি কর্মী ব্যাবসায়িক রবিউল ইসলামকে মামলায় আসামী করা হয়। বিএনপির নেতৃবৃন্দের দাবি, মামলা প্রত্যাহারে জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যাবো। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান,আশরাফুল আলম,সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আলোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির আবু সাঈদ মাদবর,৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক দুলাল ভূইঁয়া, ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পিয়াস খন্দকার, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ,আবুল কালাম, জামান মিয়া,জুয়েল শেখ,রূপম প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!