নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি দিয়ে গঠিত তুষারধারা পঞ্চায়েত কমিটি নিয়ে হট্রগোল!

বিএনপি দিয়ে গঠিত তুষারধারা পঞ্চায়েত কমিটি নিয়ে হট্রগোল!

প্রকাশিতঃ

এক বছর আগে গঠন আর এক বছর পর প্রকাশ
জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের তুষারধারা এলাকার নবগঠিত ( তুষারধারা আবাসিক এলাকা ২.৩ ও ৪নং ওয়ার্ডের সমন্বয়ে ) পঞ্চায়েত কমিটি নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। প্রায় এক বছর পুর্বে গঠিত এ কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নাকি গঠন করা হয়েছে এমনটাই অভিযোগ কমিটির অনেক সদস্য’র। তবে বিতর্কের মাঝে রয়েছেন উক্ত পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো.ইলিয়াস খান এবং সাধারন সম্পাদক ইঞ্জি: মো.আলী আহম্মদ। এদের বিরুদ্ধে নাকি জ¦ালাও-পোড়াওয়ের মামলাও রয়েছে। ২০২৩ সালে ১৫ মে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে শুধুমাত্র বিএনপির নেতাদেরই ঠাই হয়েছে বাকী কোন দলের সদস্যদের ঠাই হয়নি বলে জানান স্থানীয়রা। তবে এক বছর পুর্বে গঠিত কমিটি কেন মাত্র ৪/৫দিন আগে প্রকাশ করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
এ বিষয়ে তুষারধারা ইউনিট যুবলীগের সাধারন সম্পাদক ও তুষারধারা আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.দেলোয়ার হোসেন বলেন,এক বছর পুর্বে পঞ্চায়েত কমিটি গঠন করা হয় আর আমরা এক বছর পরে সে বিষয়ে জানতে পারি সেটা কেমন কথা। বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে অথচ আমরা দলের নিবেদিত প্রান যারা রয়েছি তারা এলাকার শান্তি বজায় রাখতে গিয়ে পঞ্চায়েত কমিটিতে ভাল কোন পদে থাকতে পারবোনা এ কেমনে হয়। অঘোষিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তারা উভয়ে তুষারধারা ইউনিট বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক এবং উভয়েই জ¦ালাও-পোড়াও মামলার আসামী। চেয়ারম্যান সেন্টু সাহেব কিভাবে সকলের অগোচরে বিএনপির নেতাদের দিয়ে এ পঞ্চায়েত কমিটি গঠন করেন তা আমাদেও বোধগম্য নয়। আমরা চাই এ কমিটি দ্রুত বাতিল করা হউক।
এ বিষয়ে তুষারধারা ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম মিয়া বলেন, একটি পঞ্চায়েত কমিটি হবে নির্দলীয় কিন্তু এখানে তুষারধারা আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি গঠিত হয়েছে শুধুমাত্র বিএনপির লোকজন নিয়ে। একবছর পুর্বে গঠিত কমিটি তারা কয়েকদিন পুর্বে সেন্টু চেয়ারম্যানকে এনে ঘোষনা দেয়। কিন্তু এলাকার শান্তি ও উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে প্রয়োজন। এখানে যে পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে সেখানে বিএনপির লোকজন ছাড়া অন্যকোন দলের লোকজন নেই বললেই চলে। আমি এবং আমরা চাই এ এক পক্ষীয় কমিটি ভেঙ্গে সকলের সমন্বয়ে পুনরায় নতুন কমিটি গঠন করা হোক।
তুষারধারা এলাকার বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিন ৬৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.তানভীর বলেন,এ বিষয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। কিন্তু তারা বলছেন যে আমাদেও এখানে বিএনপির তো কোন কমিটি নাই তাই পঞ্চায়েত কমিটির মাধ্যমেই একটু রাজনীতির মাঝে থাকতে চাই। পুরো কমিটিতে মাত্র ২ জন আওয়ামীলীগের নেতাকে রাখা হয়েছে বাকী সবাই বিএনপির নেতাকর্মী। আমি চাই এ কমিটি ভেঙ্গে সকলের সাথে সমন্বয় করেই নতুনভাবে পঞ্চায়েত কমিটি গঠন করা হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!