নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

প্রকাশিতঃ

এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন। স্বেরাচারী হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফতুল্লার এতিম খানা, নয়াবাজার, মরা খালপার, হাবুইল্লার ব্রীজ এবং বিসিক এলাকাসহ কয়েকটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আতংকের নগরীতে পরিনত করেছিল এই স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল।

এমনকি, ৫ই আগষ্টের আগ মুহুর্তে স্বেরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপি ও ছাত্রজনতার উপর সরাসরি হামলায় জড়িত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লালসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ফতুল্লা, সদর এবং সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি এই বিল্লাল। এক ডজনেরও মামলার আসামি হয়েও রয়েছে বহাল তরিয়তে! এমনকি, বীরদর্পে অবস্থান করছেন এলাকায় এবং পূর্বের ন্যায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল হোসেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় পঞ্চায়েত মাতবর আলী সর্দার এবং যুবদল নেতা মনিরসহ স্থামীয় কিছু বিএনপির নামধারী নেতার সাথে আতাঁত করে এলাকায় অবস্থান করছেন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন।

সূত্রমতে, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন আওতাভূক্ত নয়াবাজার এলাকার মৃত আউয়ালের ছেলে বিল্লাল হোসেন। স্বেরাচারী হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্বেছাসেবকলীগ নেতা এই বিল্লালের নেতৃত্বেই গড়ে উঠেছিল বিশাল সন্ত্রাসী বাহিনী। এতিম খানা, নয়াবাজার, মরাখালপারসহ কয়েকটি এলাকায় সংগঠিত হত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আতংকের নগরীতে পরিনত করেছিলেন তিনি। ভূমি দখল, চাঁদাবাজি, ঝুঁট সেক্টর দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের মাধ্যমে অল্প সময়েই অঢেল অর্থের মালিক বনে যান বিল্লাল। তৎকালীন সময়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি মরহুম সাইফুল্লাহ বাদলের সুদৃষ্টি এই বিল্লালের উপর থাকায় এত অপকর্মের পরও সর্বদাই রয়েছিলেন ধরাছোয়ার বাইরে। থানা আওয়ামীলীগের সভাপতি (বর্তমান মরহুম) সাইফুল্লাহ বাদলের আর্শিবাদে এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদটিও ভাগিয়ে নেন তিনি। পদ পাওয়ার পর পরই বিল্লাল আরো বেপরোয়া হয়ে উঠে!

একটা পর্যায়ে ২০২৪ সালের আগষ্ট মাসের শুরুতে স্বেরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন গর্জে উঠেন বাংলার ছাত্র জনতা। আন্দোলনরত ছাত্রদের সাথে একাগ্রতা প্রকাশ করে বিএনপিও আন্দোলনে রাজপথে অবস্থান নেন। হাসিনা বিরোধী আন্দোলন যখন গণ-জোয়ারে পরিনত হয় এবং হাসিনা সরকার বেকায়দার মধ্যে পড়ে যায় ঠিক তখনি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও আন্দোলনরত ছাত্র জনতাকে প্রতিরোধে মাঠে নামেন হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী।

আর ফতুল্লার পঞ্চবটিতে আন্দোলনকারীদের ধমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেনসহ তার ক্যাডার বাহিনী।

ফতুল্লার পঞ্চবটিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলিসহ ককটেল নিক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসময় বিল্লালের ছোড়া গুলি এবং নিক্ষেপিত ককটেলের আঘাতে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই গুরুতর আহত হন বলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

একটা আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন ঘটলে গা ঢাকা দেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল হোসেনও।

এদিকে, আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয় বিল্লালের বিরুদ্ধে। অথচ, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবারো প্রকাশ্যে নিজ এলাকায় গুরে বেড়ানোসহ পূর্বের ন্যায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন তিনি।

অভিযোগ রয়েছে, স্থানীয় পঞ্চায়েত মাতবর আলী সর্দার, যুবদল নেতা মনিরসহ নাম্বার বিহীন কিছু বিএনপি নেতার শেল্টারে এলাকায় শক্ত অবস্থান তৈরী করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল।

মূলত, বিল্লালের অবৈধ টাকার কাছে বিক্রি হওয়া পঞ্চায়েত মাতবর আলী সর্দার এবং যুবদল নেতা মনিরের সাথে আতাঁত করেই এলাকায় বীরদর্পে অবস্থান করছেন বিল্লাল।

 

সুত্র: যুগের নারায়ণগঞ্জ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!