নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
বিজয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই-কাসেমী

বিজয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই-কাসেমী

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ আসনের জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই।

শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির কাসেমী বলেন, “এদেশের মানুষ শতকরা ৯০ ভাগ মুসলমান। মুসলিম জাতিসত্তা নিয়ে টিকে থাকার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানেবিসমিল্লাহির রাহমানির রাহিমযুক্ত করেছিলেন।

তিনি বলেন, “বিএনপিই একমাত্র দল, যারা ক্ষমতায় গেলে সংবিধানেআল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসপুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।

গত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “আমরা গোলামের জীবন যাপন করেছি। মসজিদে মন খুলে কথা বলতে পারিনি। মাবোনেরা নিরাপদ ছিল না। যে ফ্যাসিস্ট আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাকে বিতাড়িত করে কি আবার নব্য ফ্যাসিস্টের হাতে দেশের চাবি তুলে দেব?”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যদি না দিতে চাই, তাহলে ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপ্লব করুন। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হোনআমরা জিতবোই, ইনশাআল্লাহ।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যারা সমাজকে মাদকমুক্ত করতে চান, তারা সবাই খেজুর গাছের নিচে চলে আসুন। সবাইকে নিয়ে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবো।

তিনি আরও বলেন, “এই আসনের সাড়ে পাঁচ লাখ ভোটারের হাত যদি আমার হাতের সঙ্গে যুক্ত হয়, আর আমার হাত যদি তারেক রহমানের হাতের সঙ্গে যুক্ত হয়তাহলে এই দেশকে সিঙ্গাপুর বানাতে বেশি সময় লাগবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “হাতি খাওয়া হারাম, হরিণ বড়লোকের খাবার, ফুটবল নিজেই লাথি খায়। কিন্তু খেজুর গাছের প্রতিটি অংশ উপকারী। তাই হাতি, হরিণ আর ফুটবল ছেড়ে খেজুর গাছে আসুন।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “মুফতি মনির কাসেমী আমাদের জন্য আল্লাহর দান। দলের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবো।

তিনি আরও বলেন, “আমরা শুনছি কেউ কেউ শত শত কোটি টাকা খরচ করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা টাকার জন্য রাজনীতি করে নাতারা দল ভালোবাসে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মনিরুল আলম সেন্টু, হাজী মুহাম্মদ শহিদুল্লাহ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. বাবুল আহমেদ, আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, মো. এস এম আনিসুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মাসুম আহমেদ রাজু, মো. উজ্জ্বল মিয়া, হাজী মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!