নারায়ণগঞ্জ শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 
অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪, বাদ ৭
বন্দরে মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসীদের হামলা
নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার
৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি
এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ
সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সভা 
সর্বোচ্চ নিরাপত্তায় আসন্ন দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে – ডিসি
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
কাশিপুরের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখা বেড়ে ২
ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
আলীরটেকে রোজিনার বাড়িতে হামলার ঘটনায় মামলা!
রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার ১২
বন্দরের শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও আইডি কার্ড উদ্ধার 
সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস
বক্তাবলীতে ছমিরনগর প্রিমিয়াম লীগের খেলোয়াড় ও কিংস অফ ছমিরনগর ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত
ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা
‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’
আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পথচলা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিনপর হেলালের মরদেহ উদ্ধার
বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম
Next
Prev
প্রচ্ছদ
বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিনজনের ফাঁসি

বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিনজনের ফাঁসি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ ও চান্দি বাবু। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকেই মৃত্যুদণ্ড দেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকার মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ওয়াজেদ সীমান্ত। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত ওয়াজেদ সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে। তিনি এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আইনজীবীর তথ্য অনুযায়ী, অনিকের বিরুদ্ধে পাঁচটি এবং আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগ ছাড়াও মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের অভিযোগে মামলা রয়েছে।

চান্দি বাবুর বিরুদ্ধেও ২০২০ সালে নগরের দ্বিগুবাবুর বাজার এলাকায় ভোরবেলা এক সবজি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে বলে জানান আইনজীবী।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পারভেজ। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের জন্য ছুরিকাঘাতে তরুণ শিক্ষার্থী হত্যার ঘটনায় দীর্ঘদিন পর আদালতের এই রায়ে স্বস্তি ফিরেছে তাঁর পরিবারের মধ্যে। এখন দ্রুত রায় কার্যকরের অপেক্ষায় তাঁরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!