নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বিসিকে ঝুট দখলে মরিয়া কাইল্লা রকমতের সহযোগী শাহ আলম, শহীদ,বরিশাইল্লা জাহাঙ্গীর!

বিসিকে ঝুট দখলে মরিয়া কাইল্লা রকমতের সহযোগী শাহ আলম, শহীদ,বরিশাইল্লা জাহাঙ্গীর!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঝুট দখলে মরিয়া হয়ে উঠেছে অন্যতম ঝুট সন্ত্রাসী কাইল্লা রহমতের দীর্ঘদিনের সহযোগী শাহ আলম, শহীদ ওরফে বরিশাইল্লা শহীদ, জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর, পাইলিং সিরাজ সহ তার সহযোগীরা।
নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী সরকারের আমলে চিহ্নিত ঝুট সন্ত্রাসী কাইল্লা রকমতের নেতৃত্বে ঝুট সন্ত্রাসীরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দখল করেছিল।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের চিহ্নিত ঝুট সন্ত্রাসী কাইল্লা রকমত, তার সহযোগী শাহ আলম, শহীদ ওরফে বরিশাইল্লা শহীদ ও জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর, পাইলিং সিরাজ বহাল তবিয়তে এলাকায় রয়ে যায়।
এজন্য জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি শেল্টারে থেকে উল্লেখিত ঝুট সন্ত্রাসীরা ঝুট দখলে মরিয়া হয়ে উঠেছে।
একটি সুত্র হতে জানা যায়, এজন্য তারা মশিউর রহমান রনিকে মোটা অংকের টাকা এককালীন দিয়েছে।
এছাড়াও মাসে মাসে মশিউর রহমান রনিকে মোটা অংকের টাকা দিতে হবে বলে তারা ম্যানেজ করে নিয়েছে।
সূত্র মতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কাইল্লা রহমতের বড় ভাই এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কন্টাক্টরের মেয়ের জামাই শাহ আলম ওরফে ঝুট শাহ আলম,পাইলিং সিরাজ, আওয়ামী লীগের নামধারী নেতা শহীদ ওরফে বরিশাইল্লা শহীদ ও জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর, কাইল্লা রকমতের বিয়াই হওয়ার সুবাদে পুনরায় বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার কে বেকায়দায় ফেলতে এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য উল্লেখিত ঝুট সন্ত্রাসীরা একের পর এক অঘটন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।
এজন্য তথাকথিত সাংবাদিক পরিচয় দানকারী চিহ্নিত জোট সন্ত্রাসী কাইল্লা রকমত তাদের শেল্টার দাতা বলে জানা গেছে।
নতুন করে মশিউর রহমান রনি এদেরকে শেল্টার দেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে শাহ আলম,শহীদ, পাইলিং সিরাজ ও জাহাঙ্গীর।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উল্লেখিত ঝুট সন্ত্রাসীরা বিসিক শিল্প নগরী হতে কোটি কোটি টাকার মালিক বনে গেছে।
এমনকি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে পরিবার পরিজন ছাড়া রেখেছিল। সেই আওয়ামী লীগের ঝুট সন্ত্রাসীরা যারা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে ম্যানেজ করে ঝুট দখল করবে এটা করতে দিবোনা।
আমাদের নেতাকর্মীদের নামে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে খুনের দায়ে মামলা হলেও আওয়ামী লীগের সন্ত্রাসী কাইল্লা রকমত,শাহ আলম,শহীদ ওরফে বরিশাইল্লা শহীদ পাইলিং সিরাজ,জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হয়নি।
অথচ এরাই জুলাই ও আগষ্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমাতে পিস্তল, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছিল। এই সব ঝুট সন্ত্রাসী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপার ও সেনাবাহিনীর প্রতি জোর দাবী জানান এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!