ষ্টাফ রিপোর্টার:
বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি।
এ শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা সারজিল আহমেদঅভি জানান,আমরা গর্বিত যে আজ আমাদের মমতাময়ী মা স্বাধীন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। একজন আপোষহীন মা খালেদা জিয়া দেশের স্বার্থেই রাজনীতি করে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে। তার সুনিপুন রাষ্ট্র পরিচালনার দক্ষতায় তিনি বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। দেশের স্বার্থে তিনি কোন অপশক্তির কাছে মাথা নত করেনি এবং অন্য কারোর মত দেশ ছেড়ে পালাননি। আমরা বাঙ্গালী জাতি গর্বিত যে বেগম খালেদা জিয়ার মত একজন আপোষহীন নেত্রী বাংলার জমিনে রয়েছেন।
তিনি আরও বলেন,তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য রয়েছে। আমরা দোয়া করি মহান আল্লাহপাক যেন মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ্যতা দান করেন এবং তাকে নেক হায়াত দান করেন।




