নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের বিনম্র শ্রদ্ধা

প্রকাশিতঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে শহের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের নেৃতৃবৃন্দরা।

শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড.মুস্তাফিজুর রহমান শুকুর বলেন,গণতন্ত্র ধ্বংস করতে নির্বাচন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। সুতরাং এগুলোকে নিশ্চিত করতে, জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই একটি অবাধ–সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা এ সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ নির্বাচন—এ বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় অংশগ্রহণ করা উচিত নয়। এ সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,যদি আবার কখনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, ২১ ফেব্রুয়ারি এ দেশের দামাল ছেলেদের, এ দেশের মানুষদের আবারও রাজপথের লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে।বায়ান্নর একুশে ফেব্রুয়ারি সকল সময় সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এ দেশবাসীকে, বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে—কী করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়; কী করে ভাষার অধিকার, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। আজও ২১ ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল।একুশে ফেব্রুয়ারি আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। এই পথ ধরেই নব্বইয়ের অর্জন তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছে। এরই পথ ধরে এক ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ১৭ বছর জনগণের কাঁধের ওপর অত্যাচার করে রাষ্ট্রক্ষমতায় দখলে ছিলেন, সেই রক্তপিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন ২০২৪ সালের ৫ আগস্ট। এগুলোর সবকিছুতেই ২১ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা জুগিয়েছে,উদ্বুদ্ধ করেছে, সংগ্রামের পথে শামিল করেছে। সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ফতুল্লা থানা তাঁতীদল সভাপতি ইউনুস মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল,ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট,বিএনপি নেতা শফিক,জলিল,শুক্কুর,স্বপন,মামুন,আমির,টিটু মিয়া,হাসান,রিপন,হোসেন,মিজান,রাতুল ও ফতুলা,সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার সহ জেলা,থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!