নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ভুইগড়ে ভূমিদস্যু সারোয়ার গংদের অবৈধ পন্থায় স্থাপনা নির্মাণের অপচেষ্টা

ভুইগড়ে ভূমিদস্যু সারোয়ার গংদের অবৈধ পন্থায় স্থাপনা নির্মাণের অপচেষ্টা

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
উচ্চ আদালতের রায় অমান্য করে ফতুল্লার ভূইগড় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু সারোয়ার গং কর্তৃক অবৈধভাবে স্থাপনা নির্মানের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জমির প্রকৃত মালিক মোঃ আক্তার হোসেন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সবধরনের নির্মান কাজ বন্ধ রেখে উভয় পক্ষ কে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দিয়েছেন।
জমির জমির মালিক আক্তার হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন,ভূমিদস্যু ও আওয়ামী লীগ সন্ত্রাসী সারোয়ার সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের নাম ব্যবহার করে নিরীহ লোকদের জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করে থাকে।
কেউ বাধা দিলে তাকে মিথ্যা মামলা সহ নানান ভাবে হয়রানি করে থাকে।
এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মোঃ সারোয়ার আলম, পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড় রুপায়ন হাউজিং, ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ রহিমা বেগম . স্বামী মোঃ হানিফ মিয়া, মোঃ হানিফ মিয়া, পিতা- অজ্ঞাত, উভয় সাং- ফ্লাট নং- ৫/সি দেল সাহারা, ২৭ কে.এম সাস লেন, পোঃ ঢাকা সদর, থানা- সূত্রাপুর, জেলা- ঢাকা, ইয়াসমিন আক্তার, স্বামী- মোঃ শাহজাহান সিরাজ, মোঃ শাহজাহান সিরাজ, পিতা- অজ্ঞাত, উভয় সাং- ১১৪/১ দক্ষিন নয়াটোলা, পোঃ- শান্তিনগর, খানা- রমনা, জেলা- ঢাকা, সাবিনা ইয়াসমিন, পিতা- অহিদউল্লা সরকার, সাং- উত্তর ভূইগড়, পোঃ পশ্চিম ভূইগড়, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ঘয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে- নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সূত্রে এবং দলিল মূলে খরিদ সূত্রে মালিক ও ভোগদখলকার নিয়ত আছি। গত ৩ মাস পূর্বে ১নং হইতে ৬নং বিবাদী জোর পূর্বক আমার নিজ নামিও জমি ভোগদখলের পায়তারা করিয়া আসিতেছে এবং বেশ কয়েকবার আমাকে অজ্ঞাতনামা বিবাদীদ্বয়কে দিয়ে প্রান নাশের হুমকি ধামকি প্রদান করতঃ। এরই ধারাবাহিকতায় উপরোক্ত ১নং হইতে ৬নং বিবাদীদ্বয়ের বিরুদ্ধে মহামান্য হাই কোর্টে, একটি মামলা চলমান রহিয়াছে যাহার স্ট্রে অর্ডার নং-৩৩৯৯/২৪।
স্ট্রে অর্ডার থাকা সত্ত্বেও বিগত ২২/৯/২০২৪ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় ১নং হইতে ৬নং বিবাদীগণ কর্তৃক স্থানীয় ও বাহিরের এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের, ভূমিদস্যু একদলভুক্ত হইয়া প্রত্যেকে হাতুরী, হামার, সাইজ করা রড, দা-বটি ইত্যাদি দেশিও অস্ত্র-শস্ত্র নিয়া আমার নিজ নামিও নালিশ্য ভূমিতে থাকা বাউন্ডারী ওয়াল ভাংচুর করিয়া নিজ নামীয় সাইনবোর্ড ফেলে দিয়ে। বিবাদীদের নিজ নামীয় সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা করিলে আমি বিবাদীদ্বয়কে বাধা প্রদান করিলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাকে মারতে উদ্যত হয়। পরবর্তীতে আমার ডাক-চিৎকারে আশে পাশের স্থানীয় লোকজন জড়ো হইলে বিবাদীদ্বয় দখল করিতে ব্যর্থ হইয়া চলিয়া যায় এবং যাওয়ার সময় এই মর্মে হুমকি প্রদান করে যে, আজ না হয় কাল আমাকে নালিশা ভূমি হইতে যেকোনোভাবে বেদখল করিবে এবং বেদখল করিতে ব্যর্থ হইলে আমি সহ সাক্ষীদের কে ওম করিয়া খুন করিয়া পেট কেটে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দিবে মর্মে লোকজনের সামনে হুমকি প্রদান করেন। আর যদি বিবাদীগন তাহা করিতে না পারে তাহলে সাক্ষী মোঃ গোলাম ফারুক রানা কে খুন করিবে এই মর্মে হুমকি প্রদান করে। বিবাদীদ্বয়ের এহেন কার্যকলাপে আমি ও আমার পরিবারের লোকদের নিয়ে দারুন নিরাপত্তাহীনতায় ভোগতেছি।
“তপছিল”জেলা সাবেক ঢাকা হালে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ভূইঘর মৌজাস্থিত জেঃ এল নং- ১৪৮, এস.এ ৬ নং, আর.এস ১ নং খতিয়ান নং সি.এস ২২২ এস.এ ২৯৩, আর.এস ৬৪৩, দাগ। নং সি.এস ও এস.এ-৭৬, আর.এস-২৬১ নং দাগে ১০৫ শতাংশ ভূমির কাতে উত্তরদিকের ৫৩ শতাংশ নালিশা ভূমির কাতে সর্ব উত্তর দিকের ৩১.৫০ ভূমি নালিশা ভূমি। যাহার বর্তমান চৌহুদ্দী উত্তরে- ছায়েদ আলীর বিক্রীত ভূমি, দক্ষিণে চলাচলের পাকা রাস্তা, পূর্বে- সাবেক ১৪০ নং দাগের ভূমি, পশ্চিমে- আফছার উদ্দিন।
উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোঃ আক্তার হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!