ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার উত্তর কাশিপুর ভোলাইল এলাকায় মেয়ের নামে থাকা জমিতে সাবেক স্বামী কর্তৃক জোড়পুর্বক দখল করার অভিযোগে জামাতা মজিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাশুড়ি রেহানা বেগম।
ফতুল্লা মডেল থানায় ভোলাইল এলাকার মো.কুদ্দুস মোল্লার স্ত্রী রেহেনা বেগম উল্লেখ করেন যে, বিবাদী আমার মেয়ের জামাই ছিলো। বিবাদীর সাথে আমার মেয়ের সর্ম্পক থাকার সময়ে মেয়ে এবং জামাতাকে আমার রেজিষ্ট্রি বায়নাকৃত ৬ শতাংশ জমি হতে ৩ শতাংশ জমি মেয়ে এবং জামাতাকে তফসিল বর্নিত সম্পত্তির স্বতবান মালিক মো.সাইফউদ্দিন ওরফে ছায়েবউদ্দিনের নিকট হকে গত ১৫/১০/২০ইং তারিখে ৭৭১২ নং সাব কবলা দলিলমুলে ক্রয় করে দেই। এতে আমার মেয়ে এবং বিবাদী স্বত্ববান মালিক হন। নিন্ম তফসিল বর্নিত সম্পত্তিতে আমার মেয়ে নিজ নামে ব্রাক এনজিও হতে ৮ লাখ টাকা উত্তোলন করে ও আমার আত্মীয়স্বজন হতে আরো ১০ রাখ টাকা হাওলাত নিয়ে ৬ তলা ফাউন্ডেশন দিয়া পিলার পর্যন্ত বাড়ি নির্মান কাজ করি। প্রায় ২ বছর পুর্বে বিবাদীর সাথে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তার সাথে বিচ্ছেদের পর থেকেই সে আমার নিন্ম সম্পত্তি দখল এবং তাতে নির্মানাধীন বাড়ি জোড়পুর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে একাধিকবার আপোষ-মিমাংশার চেষ্টা করা হলেও বিবাদী বিভিন্নভাবে আমার মেয়েকে ভয়ভীতি প্রদান করে আসছে।
গত ২১ অক্টোবর হতে বিবাদী আমার মেয়ের উক্ত সম্পত্তি দখল করে সিমানা দেয়াল নির্মান কাজ শুরু করে। আজও ২৩ অক্টোবর উক্ত সম্পত্তিতে গিয়ে দেখতে পাই যে বিবাদী ৫/৬জন লোক দিয়ে সেখানে রক্ষিত আমার মেয়ের অংশে নির্মান কাজ করছে।




