নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মঙ্গলবার সারাদেশে তেল ডিপোতে অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষনা

মঙ্গলবার সারাদেশে তেল ডিপোতে অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষনা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মিথ্যা মামলায় গ্রেফতার ও জামিন নামঞ্জুর করায় সারাদেশের সকল তেল ডিপোতে মঙ্গলবার অর্ধ দিবসের কর্মবিরতি কর্মসূচীর ঘোষনা করেছে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন।
২৭ জানুয়ারি সোমবার বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক নোটিশে এ জরুরি কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়।
এসময় জরুরি কর্মসূচীর নোটিশে উল্লেখ করা হয় ,২৬ জানুয়ারি খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রমিকরা তাৎক্ষনিকভাবে ট্যাংকলরী বন্ধ করে সড়ক অবরোধ করলে বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে একটি সমঝোতামূলক আলোচনায় আলী আজিমের জামিন নিশ্চিত ও মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু তারপরই আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা শ্রমিকদের উপর আকস্মিকভাবে হামলা করে। এতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মীর মোকসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ আহত হয়। একই সাথে আজ ২৭ জানুয়ারি আলী আজিমের জামিন আবেদন বাতিল করা হয়েছে । উক্ত নগ্ন হামলার নিন্দা ও আলী আজিমের মুক্তি ও তার মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি। খুলনা মালিক শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে তাদের আন্দোলনের সমর্থনে আগামীকাল সারা দেশের তেল ডিপো অর্ধ দিবস কর্মবিরতি ঘোষনা করছি।
তাই আগামীকাল মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত দেশের কোন তেলের ডিপো থেকে তেল পরিবহন করা থেকে শ্রমিকরা বিরত থাকবে। সে সাথে আগামীকালের মধ্যে উক্ত দাবী মেনে নেয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে। আমরা এ আন্দোলনে সকল মালিক-শ্রমিক সংগঠন ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য যে, গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমও একজন আসামি। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় গতকাল আজিমকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!