নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
‘মসজিদের মিম্বরে মডেল মাসুদের ছবি সম্বলিত ব্যানার! সমালোচনার ঝড়

‘মসজিদের মিম্বরে মডেল মাসুদের ছবি সম্বলিত ব্যানার! সমালোচনার ঝড়

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
অর্থই হচ্ছে সকল অনর্থের মূল !’ বর্তমান প্রেক্ষাপটে এমন প্রবাদের প্রমাণ দিচ্ছেন নারায়ণগঞ্জের অনেকেই । অর্থের কারণে মানুষ যে কতটা নীচে নামতে পারেন তার প্রমাণ হচ্ছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী যিনি আওয়ামীলীগ সরকারের  অত্যান্ত সুবিধাভোগী এবং বর্তমানে কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যবসায়ীক পার্টনার ও সাবেক এমপি সেলিম ওসমানের প্রধান দোসর সেই মাসুদুজ্জামান। মাসুদুজ্জামান বললে অনেকেই না চিনলেও ‘মডেল মাসুদ’ হিসেবেই নারায়ণগঞ্জবাসীর কাছে অত্যান্ত পরিচিত।

তিনি নানা নানাভাবে অর্থ বিলিয়ে বিতর্ক সৃষ্টি করেই যাচ্ছেন গত এক বছর যাবৎ। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কাছ থেকে কারা চাঁদা নিলেন আবার চাঁদার টাকা ফেরৎও আনলেন নিজ ক্ষমতায়। এমন ঘটনায়ও বিতর্ক যেন চরম পর্যায়ে রযেছে।

এতো কিছুর পর এবার  আজ ১৫ আগষ্ট, শুক্রবার। আজ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন। সেই মডেল মাসুদ এবার পূর্ব থেকেই ঘোষনা দিলেন ১০০ মসজিদে তিনি দোয়ার আয়োজন করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। এমন আয়োজনের প্রচার প্রচারণারও যেন শেষ ছিলো না। জোড়েতালে চলছে প্রচারণা মডেল মাসুদের এমন কান্ড।

এমন অসংখ্য ঘটনায় খোদ বিএনপির অনেক নেতা নাম প্রকাশ না করার অনুরোধে ক্ষোভের সাথে বলেন, “এখন হচ্ছে কলির কাল, বাঘে চাটে কুকুরের গাল। মডেল মাসুদ দীর্ঘ দেড় যুগ কি করেছেন ? যখন বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী জেল খাটিয়েছেন ? তখন মডল মাসুদ তো তৃপ্তির ঢেঁকুর তুলে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে মিলেমিশে ব্যাংকের মালিকানা নিয়ে হাজার কোটি টাকা লুটপাটে ব্যস্ত ছিলেন ! আর এখন তিনি ১ শত মসজিদে মিলাদের আয়োজন করেছেন ! নিজের পিঠ বাঁচাতে করছেন অনেক কিছুই। ওসমান পরিবারের সাথে তিনি দীর্ঘ ১৫ বছর কি পরিমাণ আতাঁত করে নিজের ফায়দা হাসিল করেছেন তার হিসাব তো তিনি নিজেই খুব ভালো জানেন।”

আজ ১৫ আগষ্ট শুক্রবার  দেশের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারাদেশে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সকল মসজিদে দোয়ার আয়োজন করা হলেও অতি উৎসাহী মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ  মসজিদের মিম্বরে নিজের ছবিযুক্ত বিশাল ব্যানার টাঙ্গিয়ে দোয়ার আয়োজন করেছেন। যা ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে নগরজুড়ে।

নারাযণগঞ্জ শহরের একটি মসজিদে বিতর্কিত ব্যবসায়ী মডেল মাসুদের দোয়ার নামে এমন কান্ড দেখে বিএনপির অনেক নেতা বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। খালেদা জিয়া আমাদের প্রাণ। তাই বলে আমরা অতি উৎসাহী হয়ে মসজিদের মিম্বরে ছবিযুক্ত ব্যানার টাঙ্গিয়ে নিজের অবস্থান জানান দিতে এমন কান্ড করতে পারেন না। মুসুল্লীগণ আমাদের কাছে অনেক প্রশ্ন করতেছেন এমন কান্ডে। মডেল মাসুদ কে এবং তার কি অভিসন্ধি তা নারায়ণগঞ্জবাসী খুব ভালো করে জানেন।  এই অতি উৎসাহী স্বার্থান্বষী চক্রের কাছ থেকে সাবধান হতেও নগরবাসীর প্রতি আহ্বান জানা বিএনপির অনেক নেতা। নইলে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে মডেল মাসুদের মতো এমন অতিউৎসাহীদের কারণে । যারা গাছেরটা খাবে, তলারটাও কুড়াতে ব্যস্ত !

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!