ষ্টাফ রিপোর্টার:
আগামীকাল ১লা মে মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফতুল্লা থানা ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী।
এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফতুল্লা থানা ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী বলেন, শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হবে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গের ইতিহাস স্মরণ করে তিনি বলেন “তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়। সেই থেকে মহান মে দিবস উদযাপন করে আসছে বিশে^র প্রতিটি দেশ।
তিনি বলেন,একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ-এ আমার দৃঢ় বিশ্বাস।
আমি মহান মে দিবসে সকল শ্রমিক ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।




