নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মহিলা মেম্বার নুপুর ও তার স্বামী ফারুকের অনিয়ম ও স্বজনপ্রীতি

মহিলা মেম্বার নুপুর ও তার স্বামী ফারুকের অনিয়ম ও স্বজনপ্রীতি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জের সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুপুর আক্তার ও তার স্বামী ফারুকের বিরুদ্ধে দূর্নীতি,অনিয়ম,অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সাথে অল্প দিনে সখ্যতা গড়ে তুলে নুপুর ও তার স্বামী ফারুক। শওকত আলীর আশীর্বাদে অল্পদিনেই দূর্নীতি,অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে নুপুর-ফারুক দম্পতি।
স্থানীয় সূত্রে জানায় যায়, অসংখ্য দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত মহিলা মেম্বার নুপুরের স্বামী ফারুক নির্বাচনের আগেও চায়ের দোকান চালাতো। নির্বাচনে জয়ী হবার পরেই আওয়ামীলীগের নেতা বনে যান এই ফারুক। আবার আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে বিএনপি নেতা বনে গেছেন এই ফারুক। মহিলা মেম্বার নুপুরের পাওয়া সরকারি বাজেটের সকল কাজই করতো এই ফারুক।
নুপুর ও ফারুকের বিরুদ্ধে মধ্যনগর কবরস্থানের সামনের রাস্তার ইট তুলে গোপন স্থানে লুকিয়ে রেখে তা বিক্রি করে দেয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। এবং সেই লুকিয়ে রাখা ইটের স্তুপের ভিডিও এসেছে প্রতিবেদকের কাছে। এছাড়াও বিভিন্ন রাস্তার ইট তুলে গোপনে বিক্রি করে দেয়া সহ সরকারি বাজেট আত্মসাৎ করে পুরনো ইট ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তারঘাট নির্মানের অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, এই নুপুর মেম্বার মধ্যনগরের আপ্তাবউদ্দিন চৌকিদারের ছেলে আব্দুল হামিদের নামে দুর্যোগ ব্যবস্থাপনার টিন এনে তা নিজ বাড়িতে গোয়ালঘর নির্মানে ব্যবহার করেছে নুপুর। এছাড়াও প্রেগন্যান্সি ভাতা,বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা ইত্যাদি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে আইডি কার্ড,ছবি ইত্যাদি সংগ্রহ করে নিজেই সেই অর্থ আত্মসাৎ করে দেওয়ার অভিযোগ ও রয়েছে এই নুপুরের বিরুদ্ধে। তাছাড়া জন্ম নিবন্ধন,জাতীয় পরিচয়পত্র,ওয়ারীশ সার্টিফিকেটের জন্য সত্যায়িত করতে গেলেও টাকা দিতে হয় এই নুপুর মেম্বারকে। সর্বশেষ রশিদ মেম্বারিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর ক্ষেত্রে সহযোগিতার লোভ দেখিয়ে রশিদের কাছ থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার ও অভিযোগ রয়েছে ফারুক ও নুপুরের বিরুদ্ধে।
গোপন সূত্রে আরো জানা যায়, টিসিবির কার্ড বিতরনে অতিরিক্ত ৫০ টাকা করে গ্রহন করতো ফারুক। এমনকি নুপুরের স্বামী,শশুর,শাশুড়ী সহ অধিকাংশ আত্মীয়ের নামে টিসিবির কার্ড করে টিসিবির পন্য নিজেরা আত্মসাৎ করে।
আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিএনপির কিছু নেতার সাথে লিয়াজু করে এখনো অনিয়ম ও দূর্নীতি করে বেড়াচ্ছে নুপুর ও তার স্বামী ফারুক। সর্বশেষ ১৮ অক্টোবর তারিখে বক্তাবলীতে নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিনের জনসভায় বিএনপির মিছিলেও দেখা গেছে এই ফারুককে। এদিকে প্রশাসনের সহায়তায় সঠিক তদন্ত করে মহিলা মেম্বার নুপুর ও তার স্বামী ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়নগঞ্জের জেলা প্রশাসকের প্রতি আহবান করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে ইউপি মেম্বার নুপুর আক্তারের ব্যবহৃত মুঠোফোনে (০১৯৬৯৭৭৮৯@@) জানতে চাইলে তিনি অত্র প্রতিবেদককে জানান,শুধু কি আমার বিরুদ্ধেই এ অভিযোগ এসেছে নাকি অন্য মেম্বারদের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট দাবী করে তিনি বলেন,সবকিছু বানোয়াট তথ্য। কবরস্থানের রাস্তার বিষয়ে ইউএনও স্যার বলেছেন যে,ইট তুলে শুধুমাত্র ঢালাই দিতে তাই উক্ত ইটগুলো তুলে ফেলা হয়েছে। আমার বিরুদ্ধে শত্রুতা করেই হয়তবা এ সকল মিথ্যা তথ্য দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!