জাগো নারায়ণগঞ্জ
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন নাজমুল হাসান বাবু।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হাসান বাবু এক শোক বার্তায় বলেন,ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভিতরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে সকল শিক্ষার্থী,শিক্ষক,অভিবাবক ও পাইলট নিহত হয়েছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি।সেই সাথে যারা আহত হয়েছে তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
নাজমুল হাসান বাবু উক্ত দূর্ঘটনা তদন্তে কমিটি গঠন, নিহত -আহতদের নগদ অর্থ প্রদান করতে অন্তর্বতী সরকারের প্রতি জোর দাবী জানান।




