স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান বাবু বলেছেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই।
যারা আমার শিশু- কিশোর- যুবক ভাইকে মাদক হাতে তুলে দিয়ে নষ্ট করবে তাদের বিরুদ্ধে কোন আপোষ নেই।
মাদক বিক্রেতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাজমুল হাসান বাবু গণমাধ্যম কর্মীদের বলেন, আমি যতদিন বেঁচে থাকি মাদকের বিরুদ্ধে লড়াই করে যাবো।
কেননা একটি পরিবার ধংস করতে হলে একজন মাদকাসক্ত সদস্য হলেই হবে। ওই মাদক সেবনকারী মাদকের টাকার জন্য তার পিতা-মাতা, ভাই-বোন আত্মীয়-স্বজনকে মারধর করে থাকে।
কারণ মাদক সেবনের কারনে তার হিতাহিত জ্ঞান থাকেনা।
মাদক সেবনের জন্য তার টাকার প্রয়োজন এজন্য তার বিবেক-বুদ্ধি লোপ পেয়ে থাকে।
শুধুমাত্র মাদক সেবনের কারণে তাই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কহিসাবে আমি নাজমুল হাসান বাবু আজ থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
যেকোনো উপায়ে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




