নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
মাদক ব্যবসায়ী মিঠুন ও তার সহযোগীদের গ্রেফতার চায় এলাকাবাসী 

মাদক ব্যবসায়ী মিঠুন ও তার সহযোগীদের গ্রেফতার চায় এলাকাবাসী 

প্রকাশিতঃ

ফতুল্লা প্রতিনিধিঃ

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বিভিন্ন অপকর্মের হোতা পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। হত্যা,চাঁদাবাজি,অস্ত্র এবং মাদক মামলার আসামি হয়েও থেমে নেই তার অপকর্ম। বীরদর্পে চালিয়ে যাচ্ছে পাগলাসহ আশে পাশের এলাকায় মাদকের জমজমাট ব্যবসা। স্বেরাচারী সরকারের মামলা আওয়ামী দোসরদের প্রত্যক্ষ শেল্টারে অপকর্ম চালিয়ে আসলেও অব্যাহত রয়েছে বর্তমানেও। গত কয়েকদিন ধরে পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বির অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সিরিজ আকারে ছাপা হলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তাছাড়া এই মিঠুন এবং রাব্বির নিয়ন্ত্রনাধীন রয়েছে কিশোর গ্যাং। আর এই কিশোর গ্যাংয়ের মাধ্যমেই বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়ার মাধ্যমে পাগলা ও আশে পাশের এলাকায় মাদক বেচাকেনা থেকে শুরু করে অরাজকতা সৃষ্টি করে আসছে সহোদর মিঠুন এবং রাব্বি নামের এই দুই সন্ত্রাসী। মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার শান্তি বজায় রাখতে সন্ত্রাসী এ দুই সহোদরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

মিথুন ও রাব্বির সহযোগী হিসেবে সেল্টারে রয়েছেন মনা দাস, আলামিন ওরফে টুকাই আল আমিন। মিঠুন পাগলায় না থাকলেও প্রতিদিন সন্ধার পরে এসে পাগলায় পাগল নাথ মিষ্টির ভান্ডারের পাশে মনা দাসের অফিসে বসে প্রতিনিয়ত মাদক সেবন করেন এতে তাকে সহযোগিতা করেন পাগলা এলাকার বিদেশী মদ বিক্রেতা মনা দাস।

 

 

সূত্রমতে, হত্যা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র সহ একাধিক মামলার আসামি পাগলা পপুলার ষ্টুডিওর মাদক ডিলার সন্ত্রাসী মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। এত অপকর্ম করে বেড়ালেও এখনো রয়েছে বহাল তরিয়তে! তাছাড়া আওয়ামী শাসনামলে স্বেরাচারের বিভিন্ন নেতাদের সাথে সখ্যতাসহ তাদের প্রত্যক্ষ মদদে পাগলা ও পপুলার ষ্টুডিওতে এবং আশেপাশে এলাকাগুলোতে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছিলেন এই মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। মিথুন ও তার ভাই রাব্বির রয়েছেন পাগলা বাজার পপুলার ষ্টুডিওতে একটি সক্রিয় কিশোর গ্যাং বাহিনী। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে এই বাহিনী দ্বারা বিভিন্ন ভাবে হেনস্তা ও হামলার শিকার হতে হয়। এমনকি পাগলা পপুলার স্টুডিওতে প্রশাসনের লোক  ঢুকতে ভয় পায় এই বাহিনীর জন্য।

 

সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী মিঠুনের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা মামলা। হত্যাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হত্যা মামলা হচ্ছে পাগলা আফসার করিম প্লাজারের সামনে ফজলুল হক ফজল হত্যা মামলাটি। সামান্য ফোল্ডিং মোবাইলের জন্য ফজলকে কুপিয়ে হত্যা করেন এই মিঠুন বাহিনী। এখানেই শেষ নয়, পাগলা পপুলার স্টুডিওতে মাদক কেনাবেচার দ্বন্দ্বে সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন এই সন্ত্রাসী মিঠুন।

 

সর্বশেষ, বিপি রাজীব নামের এক যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন মিঠুন ও তার পরিবারের লোকজন।

 

বহু অপকর্মের হোতা মিঠুন ও তার ভাই রাব্বির কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এটা এখন সাধারন জনগনের প্রশ্ন?

 

পাগলা পপুলার স্টুডিও তালতলা মুন্সী খোলা আলিগঞ্জ পাগলা জেলেপাড়া সহ আশপাশের এলাকায় মিথুন ও তার সহযোগীদের প্রতিদিন প্রায় ১০ লক্ষাধিক টাকার মাদক কেনাবেচা করেন।

 

তাই এলাকাবাসী ও সর্ব মহলের দাবি পাগলা পপুলার স্টুডিওতে মিঠুন ও তার ভাইয়ের মাদকের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করলে কুতুবপুরে কিছুটা হলেও মাদক নির্মূল হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!