ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর কমর আলী হাই স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও র্ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস, এম ফয়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার সুরাইয়া আশরাফী, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত প্রমুখ।
প্রধান অতিথি এস এম ফয়েজ উদ্দিন বলেন, একজন মানবিক মানুষ হতে হলে তোমাকে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবে, মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে।
যারা ভাল রেজাল্ট করেছো তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আজ যারা পড়াশোনা করছো নিয়মিতভাবে রুটিন মাফিক সময় নিয়ে পড়ালেখা করবে তবেই কৃতকার্য হতে পারবে।
মনে রাখবে পড়াশোনা না করলে কোন পরীক্ষায় উত্তীন হতে পারবে না।
তাই যারা নিয়মিত পড়াশোনা করে তারাই সফলকাম হতে পারবে।
পরে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




