নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
মাসদাইরে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেয়ার সহযোগি সাবু প্রকাশ্যে!

মাসদাইরে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেয়ার সহযোগি সাবু প্রকাশ্যে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গত সপ্তাহে মাসদাইর রোয়ো খন্দকার স্কুলের পাশে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সময় আটক ৪ মাদক বিক্রেতাকে পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে নিতে সহায়তাকারী মাসদাইরে মাদক সা¤্রাজ্যের ডন খ্যাত সেলিম কসাই ও তার ভাই রাসেল কসাইয়ের অন্যতম সহযোদ্ধা সাবু প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশের চোখে ফেরারী। সেই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হলেও আসামী গ্রেফতারে পুলিশের গড়িমসি স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বাধতে শুরু করেছে।
স্থানীয়রা জানান,গলাচিপা এলাকার নুর ইসলামের ছেলে অপরাধ জগতের অন্যতম নক্ষত্র সাবু যেন মাসদাইর কাশেমনগর যা পতেঙ্গার মাঠ হিসেবে সর্বজন পরিচিত। এ এলাকাতে প্রতিটি মানুষের কাছেই যেন আতংকের একটি নাম সাবু। সব সময় এ সাবুর হাতে থাকে একটি সুইচ গিয়ার এবং তার সহযোগিদের কাছে থাকে দেশীয় তৈরী রাম দা,বগিসহ অন্যান্য অস্ত্র। পতেঙ্গা এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেন মাদক স¤্রাট সেলিমের মাদকের হাট দেখভালের দ্বায়িত্বে থাকা সাবুর কাছে থাকা অস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি এমন সংখ্যা অনেকটা অগনিত। বাড়ি-ঘর নির্মান, জমি ক্রয়-বিক্রয়,ইট-বালু-সিমেন্ট নিতে গেলেও টাকা দিতে হয় এ সাবুকে। এমনকি উক্ত এলাকায় যিনি রাজমিত্রির কাজ করেন তার কাছ থেকেও টাকা নিতে দ্বিধাবোধ করেন না এ সাবু।
স্থানীয় আরো জানানমগত কয়েকদিন আগে এ এলাকায় ছিনতাই কাজে বাধা দেয়ায় সেলিম নামে এক বাড়ির মালিককে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এ সাবু। সেই ঘটনায় কয়েকদিন পালিয়ে থাকলেও পুনরায় যুবদল নেতা সহিদের শেল্টারে আবারও এলাকায় প্রবেশ করে চালাচ্ছে অপরাধযজ্ঞ।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সাংসদ শামীম ওসমানের ছেলে ভিকি ও তার চাচাতো ভাই নেছারের পক্ষে থেকে অত্র এলাকাতে ত্রাসের রাজত্ব শুরু করে এ সাবু। ভিকি ও নেছার পালালেও পালাতে হয়নি সাবুকে। কারনে সাবুকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে নয়ন ও মাসদাইর এলাকার যুবদল নেতা সহিদ। এ দুইয়ের নেতৃত্বে সাবু পুর্বের চেয়েও আরো বেশী দূর্ধর্ষ হয়ে উঠেছে বলে জানান তারা। গত সপ্তাহে মাসদাইর রোকেয়া স্কুলের সামনে থেকে পুলিশ কর্তৃক আটক ৪ মাদক বিক্রেতাকে হ্যান্ডকাপসহ পালিয়ে নিয়ে সাহায্যকারী এ সাবু এখন প্রকাশ্যে চলাচল করে সাধারন মানুষকে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে প্রতিদিনই টাকা ও মোবাইলসহ জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, রিক্সা পার্টস ব্যবসায়ী নয়ন এবং যুবদল নেতা সহিদের শেল্টারে সাবু পতেঙ্গা এলাকায় বসবাসকারী প্রতিটি মানুষের কাছেই আতংকের একটি নাম। কারোর বাসায় কোন মেহমান আসলে তাদেরকে আটক টাকা-মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া ছাড়াও তাদেরকে ব্লাকমেইলিং করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না বলেই সাবু তার বাহিনীর মাধ্যমে বিভিন্ন অপরাধের পাশাপাশি পুরো পতেঙ্গা মাঠ এলাকাতে মাদক ও অপরাধের অভয়ারন্যে পরিনত করে তুলেছে।
তারা আরও বলেন, অয়ন ওসমানের সমন্ধি ভিকি ও তার চাচাতো ভাই নেছারের অন্যতম সহযোদ্ধা সাবুর কাছে রক্ষিত রয়েছে বিগত সময়ে ভিকি-নেছার বাহিনীর আগ্নেয়াস্ত্রগুলো। যা দিয়ে বর্তমানে মাদক স¤্রাট সেলিম কসাইয়ের মাদক স্পটগুলো চালাচ্ছে এবং চাদাঁদাবী করে বিভিন্ন বাড়ির মালিক ও স্থানীয়দেরকে ভীতি প্রদান করছে সাবু আর এতে শেল্টার দিচ্ছে যুবদল নেতা সহিদ ও অটো রিক্সা পার্টস ব্যবসায়ী নয়ন।
পতেঙ্গা মাঠ ( কাশেমনগর ) এর বাড়ির মালিক ও সাধারন মানুষ সাবু ও তার বাহিনীর অত্যাচার থেকে বাচঁতে জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১’র সার্বিক হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!