নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
Next
Prev
প্রচ্ছদ
মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় সহিদ-নয়নের শেল্টারে বেপরোয়া সাবু!

মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় সহিদ-নয়নের শেল্টারে বেপরোয়া সাবু!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গলাচিপা এলাকা থেকে আসা প্রয়াত নজরুল ইসলামের ছেলে অপরাধ জগতের অন্যতম নক্ষত্র সাবু যেন মাসদাইর কাশেমনগর যা পতেঙ্গার মাঠ এলাকার প্রতিটি বাড়ির মালিক ও সেখানে বসবাসকারীদের কাছে আতংকের একটি নাম। বিগত স্বৈরাচারী আওয়ামীলীগের আমলে সাবেক সাংসদ গডফাদার খ্যাত শামীম ওসমানর ছেলে অয়ন ওসমানের সমন্ধি ভিকি ও তার চাচাতো ভাই নেছারের একান্ত সহযোদ্ধা পতেঙ্গা মাঠ এলাকার আতংক সাবু এখন যুবদল নেতা সহিদ ও অটোপার্টস ব্যবসায়ী নয়ণ খন্দকারের শেল্টারে পুর্বে চেয়ে আরও ভয়ংকর রুপ ধারন করেছে এমনটাই অভিযোগ সেখানে বাসবাসকারীদের।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, অত্র এলাকাতে প্রতিটি বাড়ি ও জমির মালিকরা অনেকটাই জিম্মি হয়ে পড়েছেন সহিদ-নয়ন-সাবুর কাছে। বাড়ি নির্মান থেকে শুরু করে প্রতিটি কাজেই সাবুগংদেরকে চাদাঁ দেয়াটা যেন বাধ্যতামুলক করে তুলেছে তারা। আর চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ী সাবুর এ সকল অপকর্মের নাটেরগুরু হিসেবে রয়েছে আলআমিন মসজিদ সংলগ্ন অটোপার্টস এর দোকানের মালিক নয়ন খন্দকার। নিজেকে অন্তরালে রেখে সাবুকে দিয়েই যাবতীয় অপরাধ কাজ করাচ্ছে নয়ন খন্দকার। মাসদাইরের সাবেক এক কাউন্সিলরের সহযোদ্ধা যুবদল নেতা সহিদ সাবু-নয়নদের সাথে যুক্ত হয়ে ওদের অপরাধগুলোকে আরো বেগবান করে তুলেছে।
তারা এলাকাতে প্রতিটি মানুষের কাছেই যেন আতংকের একটি নাম সাবু। সব সময় এ সাবুর হাতে থাকে একটি সুইচ গিয়ার এবং তার সহযোগিদের কাছে থাকে দেশীয় তৈরী রাম দা,বগিসহ অন্যান্য অস্ত্র। পতেঙ্গা এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেন মাদক স¤্রাট সেলিমের মাদকের হাট দেখভালের দ্বায়িত্বে থাকা সাবুর কাছে থাকা অস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি এমন সংখ্যা অনেকটা অগনিত। বাড়ি-ঘর নির্মান, জমি ক্রয়-বিক্রয়,ইট-বালু-সিমেন্ট নিতে গেলেও টাকা দিতে হয় এ সাবুকে। এমনকি উক্ত এলাকায় যিনি রাজমিত্রির কাজ করেন তার কাছ থেকেও টাকা নিতে দ্বিধাবোধ করেন না এ সাবু।
স্থানীয় আরো জানান ,গত কয়েকদিন আগে এ এলাকায় ছিনতাই কাজে বাধা দেয়ায় সেলিম নামে এক বাড়ির মালিককে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এ সাবু। সেই ঘটনায় কয়েকদিন পালিয়ে থাকলেও পুনরায় যুবদল নেতা সহিদের শেল্টারে আবারও এলাকায় প্রবেশ করে চালাচ্ছে অপরাধযজ্ঞ। মোটকথা সাবু বাহিনীকে চাদাঁ না দিলে পতেঙ্গা মাঠ এলাকার কোন প্রকার বাড়ি-ঘর নির্মান,লেবারদের কাজ করা এমনকি ভিক্ষা করতে আসা ভিক্ষুকও যেন ওদের চাদাঁবাজির বাহিরে নয়। সব মিলিয়ে স্থানীয় সবাইকে অতিষ্ঠ করে তুলেছে সহিদ-নয়ন-সাবু বাহিনী।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সাংসদ শামীম ওসমানের ছেলে ভিকি ও তার চাচাতো ভাই নেছারের পক্ষে থেকে অত্র এলাকাতে ত্রাসের রাজত্ব শুরু করে এ সাবু। ভিকি ও নেছার পালালেও পালাতে হয়নি সাবুকে। কারনে সাবুকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে নয়ন খন্দকার ও মাসদাইর এলাকার যুবদল নেতা সহিদ। এ দুইয়ের নেতৃত্বে সাবু পুর্বের চেয়েও আরো বেশী দূর্ধর্ষ হয়ে উঠেছে বলে জানান তারা। গত সপ্তাহে মাসদাইর রোকেয়া স্কুলের সামনে থেকে পুলিশ কর্তৃক আটক ৪ মাদক বিক্রেতাকে হ্যান্ডকাপসহ পালিয়ে নিয়ে সাহায্যকারী এ সাবু এখন প্রকাশ্যে চলাচল করে সাধারন মানুষকে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে প্রতিদিনই টাকা ও মোবাইলসহ জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, রিক্সা পার্টস ব্যবসায়ী নয়ন এবং যুবদল নেতা সহিদের শেল্টারে সাবু পতেঙ্গা এলাকায় বসবাসকারী প্রতিটি মানুষের কাছেই আতংকের একটি নাম। কারোর বাসায় কোন মেহমান আসলে তাদেরকে আটক টাকা-মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া ছাড়াও তাদেরকে ব্লাকমেইলিং করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না বলেই সাবু তার বাহিনীর মাধ্যমে বিভিন্ন অপরাধের পাশাপাশি পুরো পতেঙ্গা মাঠ এলাকাতে মাদক ও অপরাধের অভয়ারন্যে পরিনত করে তুলেছে।
তারা আরও বলেন, অয়ন ওসমানের সমন্ধি ভিকি ও তার চাচাতো ভাই নেছারের অন্যতম সহযোদ্ধা সাবুর কাছে রক্ষিত রয়েছে বিগত সময়ে ভিকি-নেছার বাহিনীর আগ্নেয়াস্ত্রগুলো। যা দিয়ে বর্তমানে মাদক স¤্রাট সেলিম কসাইয়ের মাদক স্পটগুলো চালাচ্ছে এবং চাদাঁদাবী করে বিভিন্ন বাড়ির মালিক ও স্থানীয়দেরকে ভীতি প্রদান করছে সাবু আর এতে শেল্টার দিচ্ছে যুবদল নেতা সহিদ ও অটো রিক্সা পার্টস ব্যবসায়ী নয়ন।
পতেঙ্গা মাঠ ( কাশেমনগর ) এর বাড়ির মালিক ও সাধারন মানুষ সাবু ও তার বাহিনীর অত্যাচার থেকে বাচঁতে জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১’র সার্বিক হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!