নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসভবনের পুকুর সংস্কারের কাজের কারণে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা নায়েক ইব্রাহিমের নিজ মালিকানাধীন বাড়িটি ভয়াবহভাবে ধসে পরে। তার স্ত্রী, মেয়েসহ তিন নাতনি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন।
গত ১৫ আগস্ট শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও বাসভবনের পুকুর সংস্কার করতে যেয়ে ঘটনাটি ঘটে। এতো দিন ঐ পরিবারের লোকজন অন্যের বাড়িতে অনেক কষ্টে জীবন যাপন করেছেন।
এমন একটি সংকটময় পরিস্থিতিতে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ঠিক করার আশ্বস্ত করছি। এর দায়িত্ব আমি নিলাম আগামী কাল থেকে কাজ শুরু হবে। এবং এর সঠিক তদারকি করবে ফতুল্লা ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক টিপু, হাসান ইমাম সম্রাট, ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন। মশিউর রহমান রনি বলেন, আমার নেতা জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধা পরিবারের পাশে আগেও ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও থাকবে। জনাব তারেক রহমান এই ধরনের কাজ করতে আনন্দিত হন এবং নেতা কর্মীদের এই ধরনের উদ্যোগ গ্রহন করার আহবান জানান সব সময়ই। আমি মশিউর রহমান রনি এই মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ঠিক করার দায়িত্ব নিলাম জনাব তারেক রহমানের পক্ষ থেকে। অল্প সময়ের মধ্যে ই এই কাজ শেষ হবে ।
এরপর মশিউর রহমান রনি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরীনের সাথে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে অবগত করেন।
এরআগে ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধার বাড়িটি পরিদর্শন করেন কিন্তু আদতে কোন ব্যবস্থা না হওয়ায় পরিবারটি বিষণ সঙ্কটাপন্ন অবস্থায় দিন পার করছিল। তবে উপজেলা নিবার্হী অফিসার জানিয়েছেন যে ঐ মুক্তিযোদ্ধা পরিবারকে আপাতত একটি ঘর থাকার জন্য দেয়া হয়েছে, যা কাজ শেষ করার সময় পর্যন্ত যাতে কষ্ট করে ঐ ঘরে থাকেন তারা। তবে কবে নাগাদ এই কাজ শেষ হবে তা জানাতে পারে নাই।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা ঘটনার সাথে সাথে ইউএনও স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সোহাগ নামে ইউএনও অফিসের এক লোক আমাদের যেতে দেয়নি, কয়েকদিন পর ওনি এসে আমাদের সাথে কথা বলে একটি পরিত্যক্ত ঘর আমাদের জন্য থাকতে দেন, যাতে পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যাসহ বৃষ্টি সময় পানি পরে এমন সমস্যাও রয়েছে। উপজেলা নিবার্হী অফিসার জানান ইন্জিনিয়ার দেখে আসছে পুকুরে কাজ শেষ করে,ঐ পরিবারে জন্য টিন ও কিছু অর্থ সহায়তা দেয়া হবে।




