নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মুসলিমনগর কেএম উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত সভাপতির তান্ডব!

মুসলিমনগর কেএম উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত সভাপতির তান্ডব!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ঘরে ঢুকে হামলা-ভাংচুর ও লুটপাট আহত ১
জাগো নারায়ণগঞ্জ:
পুর্ব শত্রতার জেরে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় বেআইনীভাবে জড়ো হয়ে ঘরে প্রবেশ করে মারধর,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে আলী আহম্মদ সরদারগংদের বিরুদ্ধে। এ বিষয়ে মুসলিমনগর নয়াবাজার এলাকার মো.কামাল হোসেনের ছেলে তালহা জুবায়ের ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আলী আহম্মদ সরদারগংদের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে আমাদের বিবিধ বিষয় নিয়া পূর্ব শত্রুতা চলিয়া আসিতেছিল। তারই জের হিসাবে বিবাদীরা আমাকে সহ পরিবারের লোকজন দের খুন জখম করার হুমকি দিয়া আসছিলো। রবিবার ২৬ মে রাত সাড়ে ৮টায় একই এলাকার মৃত.জমসের আলীর ছেলে আলী আহম্মদ সরদার, মফিজ উদ্দিন বেপারীর ছেলে আবু কালাম, মৃত শামসুদ্দিনের ছেলে মনির হোসেন, কাশেমের ছেলে সানি,মৃত মজিদ সরদারের ছেলে আল আমিন,মৃত ওহাব সরদারের ছেলে ফারুক,মৃত মোহম্মদ সরদারের ছেলে মিন্টুসহ অজ্ঞাত নামা ১০/১২ জন বে-আইনি জনতা বদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড, হকিষ্টিক, রামদা ছোরা, কিরিচ ইত্যাদি সহ আমাদের বাড়ীর মধ্যে প্রবেশ করিয়া আমার নাম ধরিয়া গালিগালাজ শুরু করে। এ সময় আমার পিতা কামাল হোসেন (৫৩) মা তাছলিমা বেগম (৪০) ফুফু আছমা বেগম (৪০) চাচী শাহিনা (৩৫) বাধা দিলে বিবাদীরা তাদের মারধর শুরু করে। আমি তাদের কে রক্ষা করতে গেলে বিবাদীরা আমাকে ও মারধর করে। এরপর বিবাদীরা আমার ঘরের মধ্যে প্রবেশ করিয়া ঘরের জিনিস পত্র ভাংচুর করতঃ ১নং বিবাদী আলমারী থাকা নগদ ৪ চার লক্ষ টাকা, ২নং বিবাদী আমার মায়ের গলায় থাকা ১ ভরি ওজনের চেইন, ৩নং বিবাদী আমার ফুফুর কানে থাকা ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল নিয়ে যায়। ৪নং বিবাদী আমার চাচীর পরনের কাপড় টানা হেচড়া করিয়া শ্লীলনতাহানি ঘটায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা হুমকি দেয় এ ব্যাপারে থানায় মামলা করিলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে।
এ ঘটনায় থানায় অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ১নং বিবাদীকে পেলেও মোটা অংকের উৎকোচের বিনিময়ে নাকি তাকে ছেড়ে দিয়ে আসেন বলে জানান স্থানীয়রা। তবে ঘটনাস্থলে গিয়ে হামলা ও ভাংচুরের সত্যতা পেলেও ইউপির সাবেক চেয়্রাম্যানের হস্তক্ষেপের ফলে মামলা নিচ্ছেনা পুলিশ এমনটাই অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য যে,গত ২৪ মে মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদের জন্য সদর উপজেলায় ২৬ মে নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে বর্তমান সভাপতি আবুল কাশেম ১ ভোটের ব্যবধানে অ্যাড.মাসুদ পারভেজ সুজনের কাছে পরাজিত হলে তাৎক্ষনিক তিনি এলাকাতে অবস্থানরত তার স্বজনদের ফোন করে জানালে তার স্বজনরা স্কুলে হামলা চালায়। সেই হামলায় একজন শিক্ষক আহত হয় এবং সে সময় স্কুলে পরীক্ষা চলমান ছিলো। পরাজিত সভাপতির স্বজনরা স্কুলের শিক্ষার্থীদেরকে জোড়পুর্বক বের করে দেয় এবং শিক্ষার্থীদের খাতা ও প্রশ্নপত্র ছিড়ে ফেলে। হামলা সংক্রান্ত সংবাদটি একটি অনলাইনে পরিবেশন করা হলে সেটা শেয়ার করে তালহা যোবায়ের। নিউজটি কেন শেয়ার করলো এ অপরাধে মৃত.জমসের আলীর ছেলে আলী আহম্মদ সরদার, মফিজ উদ্দিন বেপারীর ছেলে আবু কালাম, মৃত শামসুদ্দিনের ছেলে মনির হোসেন, কাশেমের ছেলে সানি,মৃত মজিদ সরদারের ছেলে আল আমিন,মৃত ওহাব সরদারের ছেলে ফারুক,মৃত মোহম্মদ সরদারের ছেলে মিন্টুসহ অজ্ঞাত নামা ১০/১২ জন মিলে তালহা জুবায়েরের বাড়িতে হামলা চালিয়ে তান্ডবলীলা চালায়। তালহা জুবায়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিনের ভাগিনা। রুহুল আমির কাশেমের বিপক্ষে ভোট দেয়ায় তার ভাগিনার বাসায় হামলা করে তান্ডবলীলা চালায় আসামীরা।
ঘটনার সাথে সাথে উক্ত বাড়িতে উপস্থিত হন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.সাহেদুল ইসলাম। তিনি জানান,আমি ঘরে গিয়ে দেখি একটি সোকেছের গ্লাস ভাঙ্গা ও টেলিভিশনটি সোফার উপর উপড়ে পড়ে আছে। দু’পক্ষই আমার সাথে আমরা কথা হয়েছে। আমি বর্তমানে নির্বাচন ডিউটিতে আছি আগামী আসবো। এসে উভয় পক্ষের সাথে কথা বলবো।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বলেন,আমি একপক্ষের অভিযোগের কাগজ পেয়েছি। তবে ভাংচুরের কোন ঘটনার তথ্য বা আলামত পাইনি। এ বিষয়টি ওসি স্যার সরাসরি ড্রিল করছেন। তাছাড়া মামলা নেয়ার দ্বায়িত্ব আমার নয় এটা পুরোটাই ওসি স্যারের এখতিয়ার। যিনি আপনাকে ভুলভাল তথ্য দিয়েছেন আপনি তাকে নিয়ে থানায় আমার কাছে আইসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!