নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
যেখানে অভিযোগ সেখানেই ব্যবস্থা -রিটার্নিং কর্মকর্তা

যেখানে অভিযোগ সেখানেই ব্যবস্থা -রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিতঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, পুরো জেলায় ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। সুযোগ না থাকলে লিখিতভাবে অভিযোগ করা যাবে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, অভিযোগ জানাতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট থানার বরাবর লিখিত অভিযোগ করা যাবে। অভিযোগ তদন্ত ও বিচার করার জন্য একটি ইলেক্টোরাল কমিটি রয়েছে। এই কমিটিতে পাঁচজন সিভিল জজ বা যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

নির্বাচনী সমাবেশের বিষয়ে তিনি বলেন, যিনি আগে আবেদন করবেন, তিনিই আগে স্থান বরাদ্দ পাবেন। যে স্থানের অনুমতি দেওয়া হবে, সেই স্থানেই জনসভা করতে হবে। গুজবে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বস্তুনিষ্ঠ অভিযোগ যেখানে থাকবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে রায়হান কবির বলেন, পোস্টাল ব্যালটে দেওয়া ভোট নির্বাচনের দিন বিকেল সাড়ে চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। বিকেল সাড়ে চারটায় এসব ভোট গণনা শুরু হবে। জেলার পাঁচটি আসনের জন্য পাঁচটি পৃথক কক্ষে ভোট গণনা করা হবে এবং প্রত্যেক আসনের জন্য একজন করে পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন প্রার্থীরা।

ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি বলেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে হবে। প্রার্থী ও অনুমোদিত এজেন্ট ছাড়া অতিরিক্ত কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

নির্বাচনী ব্যয় সম্পর্কে তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। তা না করলে নির্বাচন কমিশনের মামলা করার এখতিয়ার রয়েছে। এছাড়া নির্বাচনে ব্যবহৃত পোস্টার, ব্যানারসহ সব সামগ্রী ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। এই সময় পর্যন্ত আচরণবিধি কার্যকর থাকবে।

এসময় তিনি সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

প্রতীক বরাদ্দের কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও নেতা-কর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!